news editor
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে এই হামলার পর কনস্যুলেটের আশপাশে ধোঁয়া উড়তে দেখা যায়।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় এবং অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান বড় ধরনের সামরিক সংঘাতের অংশ হিসেবে এই হামলার ঘটনা ঘটেছে। এর আগে, মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালানো হয়েছিল, যেখানে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করে আসছে ইরান। দুবাইয়ে কনস্যুলেটের কাছে হামলার বিষয়টি নিশ্চিত করে দুবাই মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, ‘দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন-সম্পর্কিত ঘটনায় সৃষ্ট আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

এদিকে, অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন দেশ থেকে অ-জরুরি মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে এবং মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

1

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

2

‘ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন’

3

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিলো ফিফা!

4

১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যরা বাসা বরাদ্দ পাচ্ছেন

5

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ

6

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

7

এবার ৩৫ যাত্রী নিয়ে পঞ্চগড়ে উল্টে গেল বাস

8

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল

9

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

10

আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

11

বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান

12

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার

13

পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস

14

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুর

15

মেট্রোরেল শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না

16

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

17

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

18

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

19

রোনালদোর গোলে আল-নাসরের টানা জয়ের রেকর্ড

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন