news editor
প্রকাশ : Apr 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে একটি যাত্রীবাহী মি‌নিবা‌সের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরের চন্দ্রায় যাওয়ার সময় মিনিবাসটি ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি রডবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মিনিবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।

পু‌লিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতা‌লে নি‌য়ে যায়। মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে।

এ ঘটনায় কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পু‌লিশ দুর্ঘটনাকব‌লিত গাড়ি দু‌টি ফ্লাইওভার থে‌কে অন‌্যত্র স‌রিয়ে নি‌লে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার আহমেদ জানান, ‘দাঁড়িয়ে থাকা একটি রডবাহী ট্রাকের পেছনে তাকওয়া পরিবহনের মিনিবাসটি ধাক্কা দেয়। এতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

1

যশোরে তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য

2

এনসিপিতে বড় ভাঙন: ১৪ কেন্দ্রীয় নেতার পদত্যাগ, সংকটে জাতীয় না

3

আমাকে কোনো জমি দেওয়া হয়নি: আরিফিন শুভ

4

কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ

5

ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি গ্রে

6

উত্তরায় বাসা থেকে জাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

7

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: প্রতিমন্ত্র

8

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ

9

নারীদের পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে: ডা. জুব

10

যুদ্ধবিরতি চুক্তি: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল নেবে দুই

11

লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার

12

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্র

13

জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

TEST

15

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটে নয়, বাইরে নেওয়া হত

16

ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দু

17

অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারে

18

১১ দলীয় জোট শপথ নেবে না, দাবি এনসিপি মুখপাত্রের

19

এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আজ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন