news editor
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনে ২৯টি ক্ষেপণাস্ত্র ও ৪৮০ ড্রোন দিয়ে রাশিয়ার হামলা

ইউক্রেনের খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রোববার (৮ মার্চ) খারকিভ অঞ্চলের একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। এতে বহু মানুষ হতাহত হন। ইউক্রেনের দাবি, হামলায় প্রথমবারের মতো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো।

কিয়েভের মতে, রাশিয়া ‘ইজদেলিয়ে–৩০’ নামের সাবসনিক এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার এবং এতে উন্নত স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি রয়েছে বলে দাবি করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতভর রাশিয়া ২৯টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৪৮০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। কিয়েভসহ দেশের মধ্যাঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয় এবং অন্তত সাতটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

লাগাতার হামলার কারণে রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

এদিকে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাত্র চার ঘণ্টায় রাশিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইউক্রেনের ১৭০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে দুটি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিশ্ববিদ্যালয় কমপ্লিট ‘শাটডাউন’ ঘোষণা

1

ফেসবুক থেকে আয়ের পরিমাণ জানালেন হাসনাত

2

পাঠ্যবই পরিমার্জন করছে এনসিটিবি

3

টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ

4

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

5

আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী

6

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাসুলের (সা.) চরম অবমাননা: জামায়া

7

হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্র

8

সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকায় আমিরের স্ত্রী

9

নির্বাচনে বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশের আশঙ্কা করছি:

10

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

11

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে

12

জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়

13

দীর্ঘসময় সংসদ বয়কটে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়: স্পিকার

14

উত্তর ইসরায়েলে ৪০টিরও বেশি রকেট হামলা করেছে হিজবুল্লাহ

15

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

16

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁ

17

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

18

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মন্ত্রী-উপদেষ্টার

19

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন