news editor
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ

রাজবাড়ীর পাংশা উপজেলার বিয়ের আশ্বাসে গাজীপুর থেকে ২২ বছর বয়সী এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী পাংশা মডেল থানায় মামলা করেছেন।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাংশা থানার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে ওই তরুণীকে ধর্ষণ করা হয়।

অভিযুক্তরা হলেন- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল ও একই ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের মো. আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল। ভুক্তভোগী ওই তরুণী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করেন।

অভিযোগ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের জয়নাল শেখের ছেলে সজলের (২৩)  সঙ্গে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ফেব্রুয়ারি সজলের সঙ্গে তার সম্পর্কের অবসান ঘটে। পরে সজলের বন্ধু আকাশ মণ্ডল তাকে ফোন করে পাংশায় এনে সজলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। এর প্রেক্ষিতে ভুক্তভোগী গাজীপুর থেকে পাংশায় আসেন। পরে তাকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে গিয়ে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

1

মার্কিন কমান্ড সেন্টারে ইরানের মুহুর্মুহু হামলা

2

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটি

3

জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস

4

যুদ্ধ বন্ধ ও ইরানি হামলা প্রতিহতে সহায়তা চাইছে ‍কাতার-আমিরাত

5

যুদ্ধে মনোযোগ দিতে নিজের দুর্নীতির বিচার বন্ধ চান নেতানিয়াহু

6

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী

7

ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার জবাব দিচ্ছে কুয়েত

8

মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বিপুল বিস্ফোরক উদ্ধার

9

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

10

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ৩ সপ্তাহ চলতে পারে: ইসরায়েল

11

পুলিশে বড় রদবদল

12

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত

13

দুবাইয়ে ইরানের হামলায় ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের আশঙ্কা

14

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাহেরীন চৌধুরী

15

উত্তর ইসরায়েলে ৪০টিরও বেশি রকেট হামলা করেছে হিজবুল্লাহ

16

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

17

‘মিস টার্গেটে’ খুলনায় এবার রিকশাচালক গুলিবিদ্ধ

18

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

19

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন