news editor
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির চার নেতার পদত্যাগ

চাপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক আলাউল হকসহ চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৃথক দুটি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগকারী অন্য নেতারা হলেন- এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি ও যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পদত্যাগের ভিন্ন ভিন্ন কারণ উঠে এসেছে। 

জেলা আহ্বায়ক আলাউল হক বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না, তাই সরে দাঁড়িয়েছি।

অন্যদিকে, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল বলেন, আমরা একটি বড় পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে আমাদের সেই আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন না ঘটায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে তাকেই আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গুরুত্বপূর্ণ এই নেতাদের একসঙ্গে পদত্যাগের ফলে জেলা এনসিপির রাজনৈতিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলার ছবি-ভিডিও শেয়ারের অভিযোগে কাতারে গ্রেপ্তার ৩১৩

1

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

2

পারস্য উপসাগরে আটকা হাজারো নাবিক

3

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

4

প্রাইভেটকারে বাসের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ কুমিল্লায় নিহ

5

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: ক্যাম্প থেকে বের হতে পারবেন না

6

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১০৪৫

7

বিদেশি চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে আলোচনা করে

8

ঢাকায় পহেলা বৈশাখ ঘিরে সরকারের নতুন নির্দেশনা

9

৬ সদস্যের তদন্ত কমিটি গঠন, তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর

10

বাংলাদেশের আকাশে ভারতের স্পাইসজেটকে নিষেধাজ্ঞা

11

বাচ্চাদের নিয়ন্ত্রণের দায়িত্ব স্কুল-কলেজের নয়, অভিভাবকদের: শ

12

যুদ্ধবিরতি চুক্তি: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল নেবে দুই

13

হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন

14

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

15

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁ

16

গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্ব

17

বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ, তাহলে বাংলাদেশে হঠাৎ কেন বাড়ল হামের

18

নড়াইলে কবি সৈয়দ হাসমত আলীর ৭০তম জন্মদিনে কবি-সাহিত্যিকদের মি

19

শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন