news editor
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতসকালে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

সুন্দরবনের শরণখোলা এলাকায় লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদী পেরিয়ে হরিণটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে বনবিভাগের সহায়তায় হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে হরিণটিকে বনে অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন থেকে তেরাবাকা নদী সাতরে একটি মালি চিত্রা হরিণটি শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের একটি বাগানে ঢুকে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিমের লিডার আলম হাওলাদার জানান, সকালে সুন্দরবন থেকে তেরাবাকা নদী সাতরে একটি মালি চিত্রল হরিণ শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মীরের বাগানে ঢুকে পড়ে। গ্রামবাসী হরিণ দেখতে পেয়ে ওয়াইল্ড টিম, বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের খবর দেয়। বনরক্ষীরা আসার আগেই স্থানীয় জনসাধারণের সহায়তায় ওয়াইল্ড টিমের সদস্যরা হরিণটিকে ধরার জন্য অভিযান চালায়। এ সময় হরিণ লাফিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে বনরক্ষী ও ওয়াইল্ড টিমের সদস্যরা পুকুর থেকে হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, লোকালয় থেকে উদ্ধার করা হরিণটিকে রোববার দুপুরে রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের গহীনে ছেড়ে দেওয়া হয়েছে। বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী সাতরে লোকালয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেকের নির্বাচনী ব্যয় নিজের টাকায়, শফিকুরের বড় অংশ দলীয় তহব

1

বজ্রপাতে নেত্রকোনায় দুই জনের মৃত্যু

2

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

3

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

4

এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে

5

শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তুলছে বাংলাদেশ ও পাকিস্তান!

6

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

7

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান কর

8

খালেদা জিয়ার স্মৃতিধন্য বগুড়ার সেই ‘জিয়াবাড়ী’: শোকাতুর বাগবা

9

ইফতারের পর ধূমপান: যা ঘটে শরীরে

10

ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ, পোকা: সংসদে অভিযোগ সাইফুল আলমের

11

পদত্যাগের চিন্তা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

12

ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে: সড়কমন্ত্রী

13

দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম

14

এই জয় ‘খুবই ব্যক্তিগত’: মিমি চক্রবর্তী

15

তেল-বিদ্যুতের দাম আমরা বাড়াবো না: বিমান প্রতিমন্ত্রী

16

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

17

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি

18

ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ কূটনীতিকের

19

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন