news editor
প্রকাশ : Apr 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারস্য উপসাগরের সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। শুক্রবার (১৭ এপ্রিল) রাত নয়টার দিকে পারস্য উপসাগর থেকে নোঙর তুলে জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে। আবহাওয়া ও পরিস্থিতি অনুকূলে থাকলে আজ শনিবার ভোররাত তিনটার মধ্যেই এটি প্রণালিটি অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে জাহাজটি ঘণ্টায় ৯ নটিক্যাল মাইল গতিতে এগিয়ে চলছে।

ইরান কর্তৃপক্ষ শুক্রবার বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই পারস্য উপসাগরে অবস্থানরত শত শত জাহাজ নোঙর তুলতে শুরু করে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্যমতে, হরমুজমুখী জাহাজের এই বিশাল স্রোতের শুরুর সারিতেই রয়েছে বাংলাদেশের এই জাহাজটি। জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, ইরানি বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা বা নিষেধাজ্ঞা না থাকায় তারা পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছেন।

এমভি বাংলার জয়যাত্রা গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল। এর আগে দুই দফা চেষ্টা করেও হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি। গত ১১ মার্চ জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও অনুমতির অভাবে তা সম্ভব হয়নি। যুদ্ধবিরতি শুরুর পর দ্বিতীয়বার অনুমতি চাওয়া হলেও তা নাকচ করে দেওয়া হয়েছিল।

অনুমতি না পেয়ে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে পারস্য উপসাগরেই নোঙর ফেলে অপেক্ষা করছিল।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানিয়েছেন, হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করার পর জাহাজটির পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর। জাহাজে থাকা ৩১ জন নাবিক সুস্থ ও নিরাপদ আছেন এবং তাদের মধ্যে এখন স্বস্তির আবহ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে

1

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেয়া অবৈধ ঘোষণা চেয়ে

2

‘ভালোবাসি বলে আমাদের হারিয়ে দিল বাংলাদেশ’, শেহজাদের ক্ষোভ

3

২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণ

4

এনসিপিতে বড় ভাঙন: ১৪ কেন্দ্রীয় নেতার পদত্যাগ, সংকটে জাতীয় না

5

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যু

6

আগামী ৪ জানুয়ারি, ২০২৬ (রবিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্

7

৫ শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৪

8

ইলিয়াস আলী গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খা

9

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুর

10

শাহজালালে বিমানবন্দরে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল

11

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

12

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

13

নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমা

14

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

15

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি

16

ইসরায়েলে ‘সবচেয়ে তীব্র’ হামলার দাবি ইরানের আইআরজিসির

17

রাজধানীতে ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

18

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

19

ঢাকা-১২ আসনে জামায়াতের সাইফুল আলম বিজয়ী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন