news editor
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী

খুব দ্রুত দশম সংবাদপত্র মজুরি বোর্ড (ওয়েজবোর্ড) গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম ওয়েজবোর্ড গেজেট আকারে প্রকাশ করা হলেও সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর সংক্রান্ত মতপার্থক্যের কারণে তা পুরোপুরি কার্যকর করা যায়নি। এ বিষয়ে একাধিক মামলা চলমান থাকায় বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি জানান, বর্তমানে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন সংক্রান্ত ৬টি রিট বা সিভিল পিটিশন আদালতে বিচারাধীন রয়েছে। এসব আইনি জটিলতা নিরসনের পাশাপাশি ১০ম ওয়েজবোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল গঠন করেছে। এর মাধ্যমে হুমকি, হামলা ও ডিজিটাল হয়রানির শিকার সাংবাদিকদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ ও প্রকৃত সাংবাদিকদের সনাক্ত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি পূর্ণাঙ্গ অনলাইন ডাটাবেজ তৈরির কাজ করছে। এতে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত তথ্য সংরক্ষণ করা হবে।

সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে ১৯৭৪ সালে প্রণীত প্রেস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, অসুস্থ ও কর্মক্ষমতা হারানো সাংবাদিকদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫–২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত ১ হাজার ১১০ জন সাংবাদিক ও তাদের পরিবার অনুদান পেয়েছে।

এছাড়া সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে এবং ২০২৬ সালের রমজানে ২ হাজার সাংবাদিক পরিবারকে ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।

টেলিভিশন সম্প্রচার পরিস্থিতি নিয়ে তিনি জানান, দেশে বর্তমানে ৪টি সরকারি টিভি চ্যানেল রয়েছে। অনুমোদিত ৫৫টি বেসরকারি চ্যানেলের মধ্যে ৩৭টি সম্প্রচারে রয়েছে। নতুন কোনো টিভি চ্যানেলের অনুমোদন এখনো প্রক্রিয়াধীন নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে ৬ ‘ভিক্ষুককে’ ধরে থা

1

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে

2

দায়িত্বরত পুলিশের এএসআই থেকে সরকারি পিস্তল ছিনতাই

3

ডিএমপিতে তিন কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন

4

ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দু

5

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা

6

বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো বৃদ্ধি পায়নি

7

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যকে ঐক্যবদ্ধ থাকার

8

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত

9

ইউক্রেনে ২৯টি ক্ষেপণাস্ত্র ও ৪৮০ ড্রোন দিয়ে রাশিয়ার হামলা

10

পুলিশে খুব দ্রুত ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ

11

বাংলাদেশের কাছে সিরিজ হারের পর নির্বাচক কমিটিতে ‘সার্জারি’ চ

12

সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলা

13

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন

14

জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছ

15

ধর্মীয়সহ বিভিন্ন শূন্য পদে ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

16

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্

17

আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা

18

নির্বাচন ও গণভোট ঘিরে নৌযান চলাচলেও কড়াকড়ি

19

জুলাই অভ্যুত্থান নিয়ে সংসদে বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন