news editor
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্বালানি তেল ক্রয়ে উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি

দেশে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে চালু থাকা রেশনিং পদ্ধতি তুলে নিতে যাচ্ছে সরকার। ফলে সব ধরনের যানবাহনের জন্য তেল কেনায় আর কোনো নির্দিষ্ট সীমা বা বাধ্যবাধকতা থাকবে না।

শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, আমরা আশা করছি আগামীকাল রোববার (১৫ মার্চ) থেকে জ্বালানি তেলে রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হবে।

এর আগে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এতে দেশে জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিলে গত ৬ মার্চ থেকে সারা দেশে যানবাহনের জন্য তেল বিক্রিতে রেশনিং চালু করে সরকার।

রেশনিং শুরুর সময় সরকারের নির্দেশনায় মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ২ লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার তেল দেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া পিকআপ ও লোকাল বাসের জন্য ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাকের জন্য প্রতিদিন ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির সীমা ছিল।

পরবর্তীতে এই ব্যবস্থা কিছুটা শিথিল করা হয়। রাইডশেয়ারিং চালকদের কথা বিবেচনায় মোটরসাইকেলের তেলের সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়। একই সঙ্গে সামগ্রিক রেশনিং হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে ৬ ‘ভিক্ষুককে’ ধরে থা

1

নিখোঁজের দু’দিন পর ধানক্ষেতে মিললো শিশুর মরদেহ, দুলাভাই আটক

2

নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

3

রামিসার বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, মেয়ের কুলখানিতে গ্রামে গ

4

আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি: সংসদে পার্থ

5

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার

6

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাশ

7

জ্বালানিমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন যেন তেলের ওপর দেশ ভাসছে:

8

জিডি, তদন্ত কমিটির পর সেই কুকুরের পোস্টমর্টেম

9

শিশু ধর্ষণের ঘটনায় চট্টগ্রামে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

10

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

11

ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিতে ডিএমপির বিশেষ নির্দেশনা

12

ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জ

13

যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্

14

আইপিএল সম্প্রচার অনিশ্চিত, সিদ্ধান্ত নেবে তথ্য মন্ত্রণালয়

15

১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

16

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

17

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

18

খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’: পাকিস্তানের প্

19

আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন