news editor
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুলিশে প্রায় ১ লাখ কনস্টেবল (ট্রেইনি রিক্রটমেন্ট কনস্টেবল-টিআরসি) নিয়োগ হয়। ওই সময় এই নিয়োগে নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। এক জেলার বাসিন্দাকে অন্য জেলার কোটায় নিয়োগ দেওয়া হয়। আবার রাজনৈতিক সুপারিশের তালিকা ধরে কনস্টেবল নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় স্থান পাওয়ার পরও গোয়েন্দা রিপোর্টের কথা বলে অনেককে চাকরিতে নিয়োগ না দেওয়ার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে অনৈতিক সুবিধার বিনিময়ে কৌশলে পৃথক কক্ষে বিশেষ পুলিশ সদস্যদের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করে উত্তীর্ণ দেখিয়ে কনস্টেবল নিয়োগ দেওয়ারও অভিযোগ রয়েছে। আবার লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেলেও আত্মীয়-স্বজনদের মধ্যে বিরোধী দলীয় রাজনীতির সাথে জড়িত থাকা কোনো ব্যক্তির পরিচয় জানার পর ওই প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়েছে। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়োগে অনিয়ম তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৫ মার্চ) পুলিশ সদর দপ্তর এ সংক্রান্ত একটি কমিটি গঠন করেছে। পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং) মো. আবু হাসান স্বাক্ষরিত এক নির্দেশনায় দেশের সকল জেলায় ৬৪টি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রতিটি জেলার জেলা পুলিশ সুপারকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি করা হচ্ছে। কমিটিকে ছয়টি বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে, এর মধ্যে রয়েছে, ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকরি প্রাপ্তি সংক্রান্ত; অনৈতিক সুবিধার বিনিময়ে কৌশলে পৃথক কক্ষে বিশেষ পুলিশ সদস্যদের মাধ্যমে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত; প্রার্থী বা তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগযোগ্য বা নিয়োগ অযোগ্য ঘোষণা করা হয়েছে কি না; লিখিত পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বরের মধ্যে অস্বাভাবিকতা রয়েছে কি না; প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ইত্যাদি। 

কমিটিকে এসব বিষয় তদন্ত করে আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিটি জেলার তদন্ত রিপোর্ট পুলিশ সদর দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবারও বসবে সংসদ অধিবেশন: চিফ হুইপ

1

গাজার মতো লেবাননেও ‘ইয়েলো লাইন’ স্থাপনের ঘোষণা ইসরায়েলের

2

এক ভুলেই বিশাল খেসারত দিতে হলো ইরানকে

3

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

4

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বায়তুল মোকাররম এলাকার ফুটপাতের অবৈধ দোকা

5

রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ, আলোচনায় আরও একজন

6

ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দু

7

কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞের সা

8

১২ লাখ শিশুকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার হবে: স্বাস্থ্

9

‘ইরানের ড্রোন নকল করে আঞ্চলিক দেশগুলোতে হামলা চালানো হচ্ছে’

10

ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিতে ডিএমপির বিশেষ নির্দেশনা

11

‘ভিজিএফের চাল বিতরণে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা’

12

আন্দোলনের মিত্রদের নিয়ে গঠিত হচ্ছে ঐক্যের সরকার

13

১৬৫ বছরে প্রথা ভেঙে ডলারে বসছে ট্রাম্পের স্বাক্ষর

14

নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমা

15

১৮ মাসে বাংলাদেশে ৩১০০ সংখ্যালঘু সহিংসতা: অভিযোগ ভারতের

16

মহান স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রসহ ৬ প্রভাবশালী দেশের শুভেচ

17

শীতে কেন খাবেন খেজুরের গুড়?

18

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

19

বরিশালে ইট-বালু বিক্রির প্রতিষ্ঠানে মিললো ২৬০০ লিটার ডিজেল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন