news editor
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ড

কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর উম্মে হাবিবা মীম নামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে হত্যার দায়ে ময়নাল হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় দেন। 

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে আসামি ময়নাল হোসেন দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করে। পরে পলিথিনে পেঁচিয়ে শিশুটির মরদেহ একটি টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঐ আসামিকে গ্রেপ্তারের পর তার দেখানোমতে মরদেহটি উদ্ধার করে।

মামলার বাদী ঐ শিশুর মা বলেন, দীর্ঘ ৬ বছর পর আমার মেয়ে হত্যার বিচার পেয়েছি। এ রায়ে আমরা সন্তুষ্ট। তিনি রায় কার্যকর করার দাবি জানান।

মামলার বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন বলেন, এ মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এ রায় দেন। তবে আসামির আইনজীবী ও স্বজনদের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার

1

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

2

‘৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের’ পরিচয় প্রকাশের দাবিতে আম

3

জ্বালানিসংকটে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ

4

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’

5

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বায়তুল মোকাররম এলাকার ফুটপাতের অবৈধ দোকা

6

বাংলাদেশের কাছে সিরিজ হারের পর নির্বাচক কমিটিতে ‘সার্জারি’ চ

7

গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না: আ

8

নির্বাচন ঘিরে নিরপেক্ষতা, ধৈর্য ও পেশাদারির ওপর গুরুত্বারোপ

9

বিএনপির নয়া মন্ত্রিসভায় পুরাতনের পাশাপাশি থাকছে নতুন মুখ

10

মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

11

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান

12

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

13

ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈ

14

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

15

আমিরাতে হামলা চালিয়েছে ইরান, তেল স্থাপনায় আগুনে তিন ভারতীয় আ

16

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ

17

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

18

বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তান

19

৫ আগস্টের পর বন্ধ হওয়া সব শিল্প-কারখানা পুনরায় চালু হবে: অর্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন