news editor
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে নারী আসনগুলো বণ্টন করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা ১টি আসন পাচ্ছে। জোটগুলো যদি নির্ধারিত আসনের বিপরীতে অতিরিক্ত প্রার্থী না দেয়, তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় (২৯ এপ্রিল) পার হওয়ার পর সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

তিনি জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৪৩১ জন প্রার্থী ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরই মধ্যে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ এবং নিপুন রায় চৌধুরী।

ইতোমধ্যে বিএনপি জোট তাদের ৩৬ জন এবং জামায়াত জোট তাদের ১৩ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। কোনো প্রকার জটিলতা তৈরি না হলে এবং অতিরিক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে আগামী ২৯ এপ্রিলের পর বিজয়ী প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর গুলিস্তানে কাটা দুই হাত উদ্ধার

1

স্পিকার মেজর (অব.) হাফিজের স্ত্রীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার

2

ফেনীর নতুন এসপি মাহবুব গুম-অপহরণসহ হত্যা মামলার আসামি

3

যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4

মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা, গ্র

5

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

6

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলে

7

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

8

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল

9

গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না

10

ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মার্কিন তরুণেরা

11

দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

12

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

13

১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : শফ

14

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

15

সাফ নারী ফুটবল: এবারও বাংলাদেশের গ্রুপে ভারত

16

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধান

17

সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

18

কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

19

রাজশাহীতে বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন