news editor
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক সহস্রাধিক

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় সহিংসতা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে।

বুধবার (৬ মে) পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনা ঘটছে। 

তিনি বলেন, ৪ মে ভোটের ফলাফল ঘোষণা হয়। এর পর থেকে বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে প্রতিপক্ষকে হুমকি, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।

সিদ্ধনাথ গুপ্ত আরও বলেন, ‘পুলিশের কাছে ২০০টির বেশি প্রাথমিক অভিযোগ (এফআইআর) জমা পড়েছে। এখন পর্যন্ত ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আগাম সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ১ হাজার ১০০ জনের বেশি মানুষকে আটক করেছি।’

বিধানসভা নির্বাচনের ফলাফলের পর সহিংসতায় পৃথক দুই জায়গায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলেও জানান সিদ্ধনাথ গুপ্ত। এ বিষয়ে তিনি বলেন, ‘দুটি ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা এ দুটি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ সতর্ক করে দিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ কমিশনার আরও বলেন, দুষ্কৃতকারীদের ধরতে ‘বিশেষ অভিযান’ চলছে। কলকাতা পুলিশের আওতাধীন এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬৫ জন সুনির্দিষ্ট মামলায়, বাকি ১৫ জন আগাম সুরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে এক সহিংস ঘটনায় বিজেপি নেতার ব্যক্তিগত সহকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং তদন্ত চলছে।

এদিকে বুধবার রাতে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে এক সহিংস ঘটনায় নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি গ্রে

1

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্

2

আমাকে কোনো জমি দেওয়া হয়নি: আরিফিন শুভ

3

বিদেশে পলাতক ফয়সাল করিমের ভিডিও খতিয়ে দেখছে পুলিশ

4

TEST

5

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিক

6

যুদ্ধ বন্ধ ও ইরানি হামলা প্রতিহতে সহায়তা চাইছে ‍কাতার-আমিরাত

7

শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

8

বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

9

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

10

ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য

11

প্রবাসীকে হত্যার পর ৮ টুকরা: জবানবন্দিতে লোমহর্ষক বর্ণনা দিল

12

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী

13

মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ, রণপ্রস্তুতি

14

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজ

15

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

16

আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন

17

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানম

18

একসঙ্গে মৃত্যু ৪ ভাইয়ের, জানাজা পড়ালেন বেঁচে থাকা ভাই

19

মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন