news editor
প্রকাশ : Apr 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ আগস্টের পর বন্ধ হওয়া সব শিল্প-কারখানা পুনরায় চালু হবে: অর্থমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া দেশের সব শিল্প-কারখানা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবেলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এআইআইবির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। 

বৈঠক প্রসঙ্গে তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতিতেও চাপ সৃষ্টি করেছে। এ পরিস্থিতি মোকাবেলায় উন্নয়ন বাজেটে সহায়তার আশ্বাস দিয়েছে এআইআইবি। পাশাপাশি দেশে চলমান পরিবেশবান্ধব প্রকল্পগুলোতেও আর্থিক সহযোগিতা করবে সংস্থাটি।

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, বৈঠকে ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

মন্ত্রী বলেন, চলমান ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন, যাতে বিমানবন্দরের জটিলতা ছাড়াই বিদেশিরা সহজে বাংলাদেশে আসতে পারেন।

এছাড়া ব্যাংকঋণের সুদহার কমানো, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং করের আওতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ব্যবসায়ীরা। মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজ করা এবং বাণিজ্যের গতি বাড়াতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বানও জানানো হয় বৈঠকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিন পর উৎপাদনে ফিরেছে ডিএপি সার কারখানা

1

৪ বিভাগে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

2

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্

3

প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পিকআপ উল্টে আহত ৮ পুলিশ

4

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী

5

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখ

6

দোলনা থেকে কবর পর্যন্ত ‍পুলিশ ছাড়া চলবে না: আইজিপি

7

গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না: আ

8

প্রচেষ্টা বৃথা যায়নি বরং সংসদে আমাদের উপস্থিতিকে প্রায় চারগু

9

জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্

10

প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

11

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

12

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিক

13

জুন থেকে চালু হচ্ছে ঢাকা-টোকিও ফ্লাইট: বিমান প্রতিমন্ত্রী

14

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

15

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

16

মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দ

17

বিএনপি জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে: আইনমন্ত্রী

18

রাজধানীর গুলিস্তানে কাটা দুই হাত উদ্ধার

19

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন