news editor
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সাম্প্রতিক সময়ে সংঘটিত দুটি পৃথক হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে দাবি করেছেন দেশটির এক সংসদ সদস্য। শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

জাহরোম এলাকার প্রতিনিধি ও সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কৌচির দাবি, সর্বোচ্চ নেতার বাসভবনে চালানো এক হামলার সময় মুজতাবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। ওই হামলা থেকে তারা অল্পের জন্য রক্ষা পান।

রেজাই কৌচি আরও জানান, আরেকটি হামলা একটি হাসপাতালে লক্ষ্য করে চালানো হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, সেখানে ‘ইসলামি প্রজাতন্ত্রের তৃতীয় নেতা’ উপস্থিত ছিলেন। তবে তিনি হাসপাতালের নাম বা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি।

তিনি দাবি করেন, এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে এবং তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বার্তা প্রকাশ করেন মোজতবা খামেনি। তবে প্রায় এক সপ্তাহ আগে দায়িত্ব পাওয়ার পর থেকে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া

1

অভিনেতা থেকে নেতা থালাপতি বিজয়: রাজনীতির ময়দানে দেখালেন চমক

2

বাহরাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ইরানের হামলা

3

মধ্যপ্রাচ্য সংকট ও বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাস

4

এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু-শান্তিপূর্ণ হচ্ছে : মির্জা আব্বা

5

আগামী ৪ জানুয়ারি, ২০২৬ (রবিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্

6

মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ঘোষণ

7

হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ডোনাল্ড ট্

8

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

9

আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: অর

10

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে স

11

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: আজহার

12

যারা যেতে চায়, চলে যাক: ভরাডুবির পর দল গোছানোর বার্তা মমতার

13

বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

14

পাকিস্তানের ইতিহাসে প্রথম ‘প্রতিরক্ষা বাহিনী প্রধান’ হলেন ফি

15

নাসুমের ‘ম্যাজিকাল’ স্পেল: ৭ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস

16

র‍্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে পরি

17

জ্বালানিসংকটে গাজার আল-আওদা হাসপাতালে সেবা স্থগিত; ধুঁকছে উপ

18

তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

19

ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন