news editor
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

চার দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

ভারতের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে চার দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

ভারতের ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল), বুধবার (২২ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত তিন দিন বন্ধের নির্দেশনা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা জারি ও তা অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে বাংলাদেশে শুক্রবার (২৪ এপ্রিল) সরকারি ছুটি থাকায় মোট চার দিন বন্ধ থাকবে এ স্থলবন্দর।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০ এপ্রিল ভারতের কোচবিহার জেলার ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব স্বাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানায়।

চিঠিতে বলা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার জারি করা নির্দেশনা অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল সীমান্ত সিলমোহর ও চলাচল নিয়ন্ত্রণে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

এ কারণে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ফলে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর দিয়েও আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল থেকে পূর্বের মতো বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।

এ বিষয়ে চিঠির মাধ্যমে বুড়িমারী কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ কমান্ডার, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, চালক, কর্মচারী ও শ্রমিক সংগঠন, স্থানীয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

অন্যদিকে, বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, ওই সময় জরুরি চিকিৎসাসেবা-সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের সীমিত আকারে যাতায়াতের অনুমতি থাকবে। তবে সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে সে দেশের নির্বাচন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা জারি করায় বুড়িমারী স্থলবন্দরের বিপরীতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমও তিন দিন ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ মোট চার দিন বন্ধ থাকবে। আগামী ২৫ এপ্রিল পুনরায় বন্দরের  ব্যবসায়ীক কার্যক্রম চালু করা হবে।’

বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান ভারতের নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞার সত্যতা নিশ্চিত করেছেন।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার (ডিসি) মহী উদ্দিন বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে স্থলবন্দর বন্ধের বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে এবং এ সংক্রান্ত নির্দেশনার চিঠিও তাদের কাছে পৌঁছেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ

1

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

2

হাম ও উপসর্গ নিয়ে একদিনে ১৭ জনের মৃত্যু

3

পদত্যাগ করেছেন মানবাধিকার কমিশনের সব সদস্য

4

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর ম

5

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

6

তিন ধরনের নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

7

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

8

শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহম

9

পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস

10

নেইমারবিহীন দল ঘোষণা ব্রাজিলের, ডাক পেলেন ৫ নতুন মুখ

11

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

12

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমির

13

মানসিকতার কারণেই মেয়ের মধ্যে বিদেশি প্রভাব নেই: প্রধানমন্ত্র

14

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

15

ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

16

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা হতে পারে বিকেলে

17

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

18

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

19

আবারও ইরানে বড় হামলার প্রস্তুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন