news editor
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি উগান্ডার সেনাপ্রধানের

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানানোর পাশাপাশি এক চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিয়েছেন উগান্ডার সামরিক বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি জানিয়েছেন, চলমান সংঘাতে ইসরায়েল যদি কখনো পরাজয়ের মুখে পড়ে, তবে তাদের পক্ষে যুদ্ধে যোগ দেবে উগান্ডা।

বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। জেনারেল মুহুজি কাইনেরুগাবা উগান্ডার বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে।

এক্সের বার্তায় উগান্ডার সেনাপ্রধান বলেন, ‘আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এই সংঘাত নিয়ে ক্লান্ত। কিন্তু ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার কোনো আলোচনা সামনে এলে আমরা সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দেব।’

সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়াকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই উগান্ডার শীর্ষ সামরিক কর্মকর্তার এই মন্তব্য সামনে এলো।

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।

এই সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে তেল আমদানি-রপ্তানি হুমকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে।

সম্প্রতি জেনারেল কাইনেরুগাবা আরো একটি কারণে আলোচনায় আসেন। ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি কমান্ডো ইয়োনাতান (ইয়োনি) নেতানিয়াহুর স্মরণে একটি ভাস্কর্য নির্মাণের ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, নিহত এই কমান্ডো ছিলেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপন ভাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বে থাকছে ৯২ মিনিটের বিশেষ উপহার

1

পাইলট উদ্ধারে অভিযান: ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান-

2

ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

3

বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১১ নির্দেশনা

4

পাকিস্তানে ব্যর্থ আলোচনা, আবার তাহলে কী ভয়াবহ যুদ্ধ?

5

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে এলো আরো ৮ হাজার টন ডিজেল

6

জাবি ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা, শিক্ষার্থীদের মশাল

7

জামায়াত এখন পরিশুদ্ধ রাজনৈতিক দল: কর্নেল অলি আহমদ

8

২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার

9

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী

10

মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ঘোষণ

11

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

12

‘ওদের ভোট নেই, এত ভোট পেল কীভাবে’— প্রশ্ন মির্জা আব্বাসের

13

বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের

14

ফেসবুক থেকে আয়ের পরিমাণ জানালেন হাসনাত

15

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

16

ইসলামাবাদে আগামী সপ্তাহে বৈঠকের সম্ভাবনা যুক্তরাষ্ট্র-ইরানের

17

জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

18

জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেওয়া হবে না: জামায়াত আ

19

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন