news editor
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় বাড়িতে ড্রামে রাখা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়িতে সংরক্ষণ করে রাখা প্লাস্টিকের পাত্রের (একটি প্লাস্টিকের ড্রাম কেটে দুই ভাগ করা পাত্র) ডিজেলে ডুবে আরাফ মিয়া নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরাফ মিয়া উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাবু মিয়ার একটি ট্রাক আছে। সম্প্রতি ওই ট্রাকটির জ্বালানি তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে যায়। মঙ্গলবার সেটি মেরামত করার জন্য ট্যাঙ্কে থাকা প্রায় ৫০ লিটার ডিজেল বের করে একটি প্লাস্টিকের পাত্রে রাখেন। প্লাস্টিকের পাত্রটি রাখা হয় বাড়ির একটি ঘরের বারান্দায়। মঙ্গলবার বিকেলে শিশু আরাফ ওই ঘরের বারান্দায় খেলছিল।

এক পর্যায়ে পরিবারের সবার অগোচরে সে ওই প্লাস্টিকের পাত্রে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরাফের মৃত্যু হয়।

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন জাহাজ সমুদ্রের তলায় পাঠিয়ে দেওয়া হবে: ইরান

1

জ্বালানিমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন যেন তেলের ওপর দেশ ভাসছে:

2

দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায়: ব্যবসায়ীদের প্রধানমন্ত

3

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

4

১৪৪ বিধায়কের সমর্থনে আস্থা ভোটে বড় জয় থালাপতি বিজয়ের

5

নির্বাচনের প্রস্তুতি নিয়ে ময়মনসিংহে সেনাপ্রধানের মতবিনিময় সভ

6

এআই নজরদারিতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ৩০০ ছাড়িয়েছে

7

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

8

৩০০ টাকা ঘুস নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু

9

১৭ দিনে ১৩ শিশুর মৃত্যু: হামের লক্ষণ, নিউমোনিয়া আর টিকার সংক

10

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

11

গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া

12

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

13

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

14

দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন: চিফ হুইপ

15

রাঙামাটির জুরাছড়িতে এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ

16

সাফ নারী ফুটবল: এবারও বাংলাদেশের গ্রুপে ভারত

17

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

18

প্রাইভেটকারে বাসের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ কুমিল্লায় নিহ

19

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন