news editor
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা

আসন্ন বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই নতুন আইনি জটিলতায় পড়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আমেরিকার সংবাদমাধ্যম টিএমজেড-এর বরাত দিয়ে আজ বুধবার এই তথ্য জানা গেছে।

খেলাধুলা ও সংগীতানুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ‘ভিআইডি’ এই মামলাটি করেছে। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত। মায়ামিভিত্তিক এই প্রতিষ্ঠানটি প্রায় ৭০ লাখ ডলারের বিনিময়ে ম্যাচ দুটির একক স্বত্ব কিনেছিল। চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, চোট না থাকলে প্রতিটি ম্যাচে মেসিকে অন্তত ৩০ মিনিট মাঠে থাকতে হবে।

তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিকে মাঠে দেখা যায়নি। বরং মায়ামির হার্ড রক স্টেডিয়ামের একটি বিশেষ সুইটে পরিবারের সঙ্গে দর্শক হিসেবে বসে ম্যাচটি উপভোগ করেন তিনি। ভিআইডির দাবি, মেসির জন্য বরাদ্দকৃত ওই বিলাসবহুল সুইটের খরচও তারাই বহন করেছিল। অবাক করার বিষয় হলো, এর ঠিক পরদিনই ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাঠে নামেন মেসি এবং জোড়া গোল করেন। যদিও এর পরবর্তী ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে আলবিসেলেস্তেদের হয়ে তিনি মাঠে ছিলেন।

মামলায় ম্যাচ আয়োজনের ভেন্যু পরিবর্তন নিয়েও গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, যার দর্শক ধারণক্ষমতা ৬১ হাজার ৫০০। কিন্তু শেষ মুহূর্তে ম্যাচটি সরিয়ে ফোর্ট লডারডেলের মাত্র ২১ হাজার ৫৫০ আসনের চেজ স্টেডিয়ামে নেওয়া হয়। ভিআইডির দাবি, দর্শক কম হওয়ায় এতে তাদের প্রায় ১০ লাখ ডলারের বেশি লোকসান হয়েছে।

ভেন্যু বদলের কারণ নিয়ে আয়োজক ও এএফএর মধ্যে মতভেদ রয়েছে। এএফএ-র পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেওয়া হলেও শিকাগো কর্তৃপক্ষ বলছে, টিকিট বিক্রি কম হওয়াই ছিল আসল কারণ।

ভিআইডি জানায়, ক্ষতি পুষিয়ে দিতে চীনে প্রীতি ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল এএফএ, কিন্তু বিশ্বকাপের ব্যস্ত সূচির কারণে সেটি আর সম্ভব হচ্ছে না। আর্থিক এই ক্ষতি সামাল দিতেই শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছে প্রতিষ্ঠানটি।

এই বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

1

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

2

ভোটে হারলেও সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী!

3

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

4

জ্বালানি তেল ক্রয়ে উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি

5

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

6

হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ

7

তারেক রহমানের অপেক্ষায় বরিশালবাসী, চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

8

আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন

9

ফেসবুকে আমাকে নিয়ে অনেক রকম ট্রোল করে, খুব আনন্দিত হই: শিক্ষ

10

১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যরা বাসা বরাদ্দ পাচ্ছেন

11

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: প্রতিমন্ত্র

12

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্ত

13

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ

14

বিজয়ের শেষ সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

15

ইরান কোনোভাবেই মাথা নত করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

16

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ

17

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব ড. মনিরুজ্জামান

18

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

19

নারিন্দায় এসি বিস্ফোরণে আগুন, একই পরিবারের তিনজন দগ্ধ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন