news editor
প্রকাশ : Mar 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তের গুলিতে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে। গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজমকে মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। 

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় সদরপুর বাজারে একটি তামাকের গোডাউনে বসেছিলেন শফিকুল ইসলাম। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

এ সময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এই মোটরসাইকেলটি ফেলে গেছেন। তবে কী কারণে আজমকে গুলি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেই

1

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

2

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

3

গণভোটে ‘হ্যাঁ’ জয় : কী কী পরিবর্তন আসছে

4

প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ হাসনাত আবদুল্লাহর

5

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না: জামায়াত আমির

6

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে

7

অধিকাংশ তালিকাই ধারণানির্ভর এবং তারেক রহমানের ‘সিক্রেট ফাইল’

8

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

9

দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন

10

ট্রাম্পের চাপ এড়িয়ে কূটনৈতিক পথ খুঁজছে ইইউ, ইরান-লেবাননে সহা

11

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জ

12

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্র

13

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল

14

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

15

রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

16

দেড় বছর পর নির্বাচিত সরকার পেলো দেশ

17

উত্তেজনা বাড়লে ইরানই ক্ষতিগ্রস্ত হবে: হুমকি সৌদি আরবের

18

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত জীবনী

19

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন