news editor
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

বুধবার (২০ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারীদের ৭৮ রানে হারিয়েছে স্বাগতিকরা। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ।

২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ক্রিকেট দল।

এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলো বাংলাদেশ। বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা

1

জাতীয় স্মৃতিসৌধে নবাগত প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন, সবার প

2

ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের অবসান: ছাঁটাই হলেন ম্যান ইউ কোচ

3

অসহযোগ আন্দোলনে নামছেন ববি শিক্ষকেরা

4

হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

5

নারীদের পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে: ডা. জুব

6

সুর নরম হলো ইসরায়েলি মন্ত্রীর, বললেন ‘অন্তহীন যুদ্ধ’ চাই না

7

নিখোঁজের ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু হুমায়রা, ১ লাখ টাকা পুর

8

সর্বাত্মক অভিযানে সরকারদলীয় পরিচয়েও ছাড় নেই

9

রাতেই শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

10

শুটিং সেটে অসুস্থ হয়ে হাসপাতালে নিকোল কিডম্যান

11

নির্বাচন ঘিরে নিরপেক্ষতা, ধৈর্য ও পেশাদারির ওপর গুরুত্বারোপ

12

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

13

‘জঙ্গি এমপি’ ডাকায় সংসদে বিচার চাইলেন হানজালা

14

সংবাদমাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক: ট্রাম্প

15

নরসিংদীতে বাবাকে আটকে কিশোরী অপহরণ ও হত্যা: প্রধান আসামি নূর

16

সারাদেশে ১৪ ঘণ্টায় ৮৬ জন গ্রেপ্তার

17

১৩৪১ টাকার সিলিন্ডার বেড়ে ১৭২৮ টাকা, বিক্রি ২২০০-তে

18

দুর্ঘটনার কবলে ঢাবির ‘ক্ষণিকা’ বাস, আহত একাধিক শিক্ষার্থী

19

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়: প্রধ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন