news editor
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিখোঁজের ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু হুমায়রা, ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

নিখোঁজের ১৫ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি হুমায়রা জান্নাত (৪)। তাকে উদ্ধারে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও এখনও কোনো সন্ধান মেলেনি। রাজশাহীর দুর্গাপুরের এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে শিশুটির সন্ধানদাতা বা তাকে ফিরিয়ে দিতে সক্ষম ব্যক্তিকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবার।

নিখোঁজ হুমায়রা জান্নাত উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবা হাসিবুল হোসেন শান্ত একজন ফার্মেসি ব্যবসায়ী। 

শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় হুমায়রা। ওই সময় তার সমবয়সী আরও কয়েকজন শিশু সেখানে খেলছিল।

শিশুটির দাদা ইসমাইল হোসেন জানান, প্রায় ১৫ ঘণ্টা পার হলেও এখনো নাতনির কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে যেকোনোভাবে ফিরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

ইসমাইল হোসেন জানান, নিখোঁজের সময় হুমায়রার পরনে কালো রঙের গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল। তার সঙ্গে খেলতে থাকা শিশুরাও কোনো তথ্য দিতে পারেনি। পরিবারের ধারণা, তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ বলেন, শিশুটিকে উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। শুক্রবার রাতভর বাড়ির পাশে পুকুর, বাগান, জঙ্গলে তল্লাশি চালানো হয়েছে। তবে পাওয়া যায়নি।

ওসি বলেন, ‘অপহরণ হয়েছে কি না, এটা এখনো স্পষ্ট নয়। কারণ, ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও কেউ এখনো টাকাপয়সা দাবি করেনি। আমরা স্থানীয় লোকজন, প্রতিবেশী ও শিশুটির খেলার সহপাঠীদের সঙ্গে কথা বলেছি। আমরা শিশুটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তান

1

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

2

৪ বিভাগে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

3

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

4

ইরানে রয়েছে ইসরায়েলের গুপ্তচর, তার সঙ্গে যোগ হয় সিআইএর আড়িপা

5

সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র

6

চারদিনে বাংলাদেশ থেকে বাতিল হলো ১৩১ ফ্লাইট

7

‘সপ্তাহে ৩ দিন হোম অফিস’ সংক্রান্ত চিঠিটি ভুয়া: জনপ্রশাসন মন

8

সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব

9

এনসিপির চার নেতার পদত্যাগ

10

অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে মনোযোগ দেয়নি: স্বরাষ্ট্রমন্ত

11

অ্যাম্বুলেন্সে করে তেল পাচার: ৩ হাজার লিটার অকটেনসহ আটক ৭

12

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি

13

পাম্পে পাম্পে ‘তেল নেই’ পোস্টার, জ্বালানি সংকটে দিশেহারা চাল

14

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন

15

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

16

ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ

17

এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে আশা করি: জামায়াত আমির

18

মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

19

ইরানে ‘স্বল্পমেয়াদি ও শক্তিশালী’ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন