news editor
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা হবে: আইজিপি

৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যাসহ সব প্রাণহানির ঘটনায় তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার (২৭ মার্চ)  বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫ আগস্টের ঘটনাকে উল্লেখ করে আইজিপি বলেন, ওই সময় পুলিশসহ অনেক মানুষ নিহত হয়েছেন। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং আইনে যা বিধান রয়েছে, সে অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে দেশের ইতিহাসে একটি সেরা নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।

আইজিপি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মেনে চলা জরুরি। তরুণদের হঠাৎ রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এতে সামগ্রিকভাবে সমাজের ক্ষতি হয়।

তিনি বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতও চাপে রয়েছে। এসব কারণে কিছু তরুণ মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলেও জানান তিনি।

জ্বালানি তেলের কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, সীমিত পরিসরে তেল সংগ্রহ করে বাড়তি দামে বিক্রি করে বড় ধরনের লাভ সম্ভব নয়। এ বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

তিনি আরও জানান, ঢাকাসহ সব বিভাগীয় শহরকে ‘স্মার্ট’ ও ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে পুলিশের পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, জামিন পাওয়ার পরও আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজির দেওয়া একটি চিঠি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইজিপি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার

1

২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

3

আজ থেকে মেট্রো ভাড়ায় বিশেষ সুবিধা পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ ও প্রতি

4

ইরানে রয়েছে ইসরায়েলের গুপ্তচর, তার সঙ্গে যোগ হয় সিআইএর আড়িপা

5

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

6

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ ন

7

রাহুলের মৃত্যুতে এবার আইনি লড়াইয়ে প্রিয়াঙ্কা

8

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

9

আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

10

‘জঙ্গি এমপি’ ডাকায় সংসদে বিচার চাইলেন হানজালা

11

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী

12

নেপালের সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

13

নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’

14

শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার

15

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

16

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী

17

ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ, পোকা: সংসদে অভিযোগ সাইফুল আলমের

18

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

19

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন