news editor
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আবদুল হালিম নামে এ ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত হালিম উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৬ ব্লকের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। তিনি হালিম বাহিনীর প্রধান হিসাবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন, উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ -৫ ব্লকের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ (৩৫) ও মোহাম্মদ নুর (৩৪)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্যাম্প সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছোঁড়ে পালিয়ে যায়। এ সময় তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে রাত আটটার দিকে গুলিবিদ্ধ আবদুল হালিম মারা যান। বাকী দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইব্রাহিম বলেন, হালিম বাজার থেকে বাইক যোগে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় একদল সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।

উখিয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ধরনের কোন তথ্য এখনো পায়নি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করেছেন মানবাধিকার কমিশনের সব সদস্য

1

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

2

বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়: শিক্ষামন্ত্রী

3

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

4

বিকাশ-নগদে কোন সেবা খোলা, কোনটা বন্ধ- জেনে নিন

5

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে র

6

২৮ ঘণ্টার ভোগান্তির পর স্বাভাবিক ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়ক

7

ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অক

8

থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ড

9

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ২ জন বিমানবাহিনীর সদস্য

10

যশোরে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

11

৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার

12

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত

13

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ভেঙে গেল বইমেলার স্টল

14

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তা

15

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

16

যুদ্ধে না জড়াতে ইউরোপকে কড়া হুঁশিয়ারি ইরানের

17

জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, শক্তিশালী বিরোধী দল হবে: ত

18

র‍্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে পরি

19

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন