news editor
প্রকাশ : May 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলম গাজী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাতে উপজেলার সরুপদাহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলম গাজী সরুপদাহ গ্রামের জহুর গাজীর ছেলে।

পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে অভিযুক্ত আলম গাজী ওই শিশুটিকে কাটিভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির জামাকাপড় খুলে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করে। এ সময় শিশুটির চিৎকার শুনে রাস্তার লোকজন ছুটে এলে লম্পট আলম পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা ও পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কা

1

বাংলাদেশের কাছে সিরিজ হারের পর নির্বাচক কমিটিতে ‘সার্জারি’ চ

2

ড. ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়া উচিত: নাহিদ ইসলাম

3

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

4

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই, ১৪-১৫টি বিষয়ে বিরোধী

5

এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

6

দুবাই বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল শুরু

7

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’

8

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

9

রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক, আইনের দৃষ্টিতে সকল অপরাধীকেই শ

10

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বলছে ডিবি

11

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার

12

যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি পেরিয়ে প্রথম এলপিজি ট্যাংকার বা

13

সবাইকে শাহবাগ আসার আহ্বান: 'চলুন দেশ গড়ার নতুন লড়াইয়ে'

14

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

15

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

16

দেশে র‍্যাবের মতো সংস্থা থাকার প্রয়োজন রয়েছে: মহাপরিচালক

17

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টায় সন্দেহভাজন যুবকের সন্ধান চায় পুলি

18

জামায়াতের নেতৃত্বে শুরু ১১ দলের বিক্ষোভ

19

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন