news editor
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি

দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি এবং দেশটির সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কখনও আক্রমণ শুরু করেনি।

লারিজানি লেখেন, ‘আমরা যেকোনো মূল্যে নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব।’

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধে আত্মরক্ষার সক্ষমতা ইরানের রয়েছে এবং অত্যাচারের বিরুদ্ধে দেশ দৃঢ় অবস্থানে আছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা কীভাবে এবং কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান। রোববার (১ মার্চ) এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, ‘আমাদের পূর্ব ও পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়গুলো বিশ্লেষণ করার জন্য আমাদের দুই দশক সময় ছিল। আমরা সেই অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছি।’

তিনি আরও দাবি করেন, তেহরানে বোমাবর্ষণ হলেও তা ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় প্রভাব ফেলবে না। 

বিকেন্দ্রীভূত ‘মোজাইক প্রতিরক্ষা’ কৌশল ইরানকে যুদ্ধের সময় ও পরিণতি নির্ধারণের সক্ষমতা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠানের নামফলক-সাইনবোর্ড বাংলায় লিখতে ডিএসসিসি’র নির্দে

1

কটাক্ষ করে সারজিসের দুই শব্দের পোস্ট

2

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রথম ৯ দিনে ১৭০০ জনের বেশি মানুষের মৃত

3

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৬

4

আমিরাত ও কুয়েতের জ্বালানি স্থাপনায় হামলা, উপসাগরীয় দেশগুলোতে

5

বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

6

দেশে জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন

7

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

8

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুর

9

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

10

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

11

২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে জামায়াতের ৪১ দফা নির্বাচনী ইশতেহা

12

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত

13

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্

14

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আট

15

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

16

জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর

17

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না: জামায়াত আমির

18

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

19

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন