news editor
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়া‌রি) পবিত্র রমজান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা এবং সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি এবং অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সবার দায়িত্ববোধ জাগ্রত করে।

রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা সবাই বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সব নেক আমল কবুল করেন।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: ক্যাম্প থেকে বের হতে পারবেন না

1

ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপ

2

জাবি ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা, শিক্ষার্থীদের মশাল

3

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

4

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় ফ্রান্স

5

পুলিশে বড় রদবদল

6

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

7

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

8

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন

9

গরম কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

10

যুবদল-যুবলীগ নেতার ‘যৌথ’ ইয়াবা কারবার, ধরা ডিএনসির জালে

11

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

12

আরব আমিরাতের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

13

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

14

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির

15

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক সহস্রাধ

16

পরনে লাল শাড়ি-হাতে মেহেদি, বিয়ের সাজেই শেষ যাত্রা

17

গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না: আ

18

বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

19

১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে: নাহ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন