news editor
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা, আটক ৩

ঢাকার মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারের বিরোধের জেরে ‘এলেক্স ইমন’ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের কয়েকজন মিলে তাকে কুপিয়ে আহত করে।

পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ বলছে, নিহত ওই যুবক কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে এলেক্স ইমন। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়।

তখনই ইমনকে ছুরি মারা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫) নামের তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্

1

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

3

যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালান জব্দ করলো বেল

4

আগামীকাল বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

5

আসামে ভূমিকম্প, কেঁপে উঠলো বাংলাদেশও

6

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভাল থাকলো, এই কারণে ১৭ বছর ভুগেছি

7

হাসিনার পতন নিয়ে নতুন বার্তা দিলেন আসিফ আকবর

8

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, সঙ্গে স্ত

9

সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১২ মে

10

বিদ্যুৎ বিল বেশি আসায় দুশ্চিন্তা? কমানোর ৫ কার্যকর উপায়

11

শাহজালালে বিমানবন্দরে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল

12

ইরান ইস্যুতে একাট্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ঘনিয়ে আসছে কি ব

13

পৃথিবীর সঙ্গে ‘যোগাযোগ বিচ্ছিন্ন’ চাঁদে যাওয়া আর্টেমিস-২ এর

14

নিখোঁজের দু’দিন পর ধানক্ষেতে মিললো শিশুর মরদেহ, দুলাভাই আটক

15

এখন কোনো ‘কমিটির টিম’ নেই, সবাই সমান: তামিম ইকবাল

16

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

17

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

18

এবার বন্ধের পথে ডিএপি সার কারখানা

19

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন