news editor
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোলে করে শিশুর মরদেহ নিয়ে ফেরার ছবি ভাইরাল

রাজধানীর মহাখালী এলাকায় ফুটওভার ব্রিজ পার হয়ে কোলে শিশুর নিথর দেহ নিয়ে হাঁটছেন এক যুবক- এমন একটি হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শিশুটির নাম সাদমান, বয়স মাত্র তিন বছর বা ৪ বছর। সে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রকাশিত ছবিগুলোর ক্যাপশন থেকে জানা গেছে, কামরাঙ্গীরচর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হাসপাতালে চিকিৎসা নিতে সাদমান নামের ওই শিশুটিকে নিয়ে আসছিল তার পরিবার। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, এক যুবক কাপড়ে মোড়ানো শিশুর মরদেহ কোলে নিয়ে বাড়ি যাচ্ছেন। এ ছাড়া হাসপাতালের সামনে ৩ নারীকে কাঁদতে দেখা গেছে।

উল্লেখ্য, এ বিষয়ে ছবিতে থাকা ব্যক্তি ও শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এদিকে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের ও হাম সন্দেহে আরও দুজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ১৫৯ জন এবং ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল সকাল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৯৩৫জন। ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী ১৮৮ জন, এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৫ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ১০৬ জন। প্রাদুর্ভাব শুরুর পর নিশ্চিত হামে ৩৮ এবং সন্দেহজনক হামে ১৮৫ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলি নিয়ে নিজ এলাকায় যেতে পারবেন চিকিৎসকরা: স্বাস্থ্যমন্ত্রী

1

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিয়ে নিরাপত্তা পরি

2

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

3

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

4

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

5

চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত

6

অধ্যাদেশ আটকে ব্যাংক ডাকাতদের ফেরানোর চেষ্টা হচ্ছে: জামায়াত

7

তেল-বিদ্যুতের দাম আমরা বাড়াবো না: বিমান প্রতিমন্ত্রী

8

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান

9

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

10

এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আজ

11

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত

12

ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

13

সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

14

পুলিশে বড় রদবদল

15

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

16

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২১, আহত ৪৫

17

কেন্দ্রে গিয়ে ভোগান্তি এড়াতে ভোটারদের জন্য ইসির নির্দেশনা

18

হাম কখন বিপজ্জনক, প্রতিরোধে অভিভাবকরা যা করবেন

19

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন