news editor
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক শিক্ষার্থী আরেকজনের খাতা দেখছিল, তাদের সাবধান করেছি

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ঢাকা, সাভার ও মানিকগঞ্জের পাঁচটি কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে একটি কেন্দ্রে এক ছাত্র আরেকজন ছাত্রের খাতা দেখা সংক্রান্ত সামান্য অনিয়ম ধরা পড়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা শেষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল এমন পাঁচটি কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন তিনি। প্রথমে গিয়েছিলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জয়মন্টপ উচ্চবিদ্যালয় কেন্দ্র। তিনি বলেন, সেখানে এক ছাত্র আরেকজন ছাত্রের খাতা দেখছিল। শিক্ষক সামান্য অমনোযোগী ছিলেন। তিনি সাবধান করে দিয়ে এসেছেন। ম্যাজিস্ট্রেটকেও বলেছেন এ বিষয়ে সাবধান করতে।

পরিদর্শন করা অন্য কেন্দ্রগুলোর মধ্যে ছিল সাভারের তেঁতুলঝোড়া উচ্চবিদ্যালয়, আমিনবাজার এলাকার একটি কেন্দ্র এবং মিরপুরের পাইকপাড়া মডেল একাডেমি স্কুল। এসব কেন্দ্রের পরিবেশকে ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেন মন্ত্রী। 

তিনি জানান, তার ঘুরে আসা পাঁচ কেন্দ্র ছাড়াও সারা দেশে খবর নিয়েছেন। সব বোর্ডের চেয়ারম্যানেরা বলেছেন পরীক্ষা সুন্দরভাবে হচ্ছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্নপত্র ফাঁস হওয়ার আদৌ কোনো আশঙ্কা নেই এবং হয়নিও।

উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। গতবারের তুলনায় এবার ৭৯ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী কমেছে। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজারের বেশি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৩ লাখের বেশি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজারের বেশি। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন যেন তেলের ওপর দেশ ভাসছে:

1

হরমুজ প্রণালিতে ইরাকি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরা

2

জটিল সমস্যা নিয়ে হাসপাতালে এনসিপি নেত্রী ডা. মিতু

3

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি ডা. শফ

4

ভর মৌসুমেও টমেটোর দামে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস, কারণ কী

5

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

6

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

7

আমিরাতেও মিসাইল ছুড়ল ইরান

8

মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা, আটক ৩

9

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জা

10

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

11

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত

12

বিশ্ববিদ্যালয়সহ তেহরানের বিভিন্ন অংশে ব্যাপক হামলা

13

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

14

যুবদল-যুবলীগ নেতার ‘যৌথ’ ইয়াবা কারবার, ধরা ডিএনসির জালে

15

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

16

শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি

17

ইরানে বিপ্লবী গার্ডের ড্রোন হেডকোয়ার্টারে হামলার দাবি ইসরায়ে

18

প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষক কার্ড

19

ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন