news editor
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদে দেশে জ্বালানি তেলের সংকট এড়াতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে শিগগিরই দেশের সব পেট্রোল পাম্পে লিখিত নির্দেশনা পাঠানো হবে বলেও তিনি জানান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধাবস্থার কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক। তবে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেন। তার ভাষ্য অনুযায়ী, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে।

তিনি আরও বলেন, গত কয়েক দিনে সরকার আগের তুলনায় কয়েক গুণ বেশি জ্বালানি তেল সরবরাহ করেছে। অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন বলে স্বীকার করেছেন। এ ধরনের আতঙ্ক কাটিয়ে ওঠার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের ওপর চাপ তৈরি হয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে সমন্বয়ের প্রয়োজন রয়েছে। সরকার চেষ্টা করছে যাতে তেলের দাম না বাড়ে। তবে প্রয়োজনে পরিস্থিতি জনগণকে জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি এ বিষয়ে দেশবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, জরুরি বি

1

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

2

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

3

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

4

এনসিপি থেকে সংসদে যাচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম

5

যথাসময়ে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

6

শুধু মন্ত্রী বদলে শিক্ষার মান বাড়বে না: শিক্ষামন্ত্রী

7

চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিন

8

সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

9

সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল

10

হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান

11

বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন ন

12

উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন

13

মধ্যপ্রাচ্য যুদ্ধে এবার বড় বিপাকে ভারত

14

আল আকসা মসজিদে জুমার নামাজে ইসরায়েলি নিষেধাজ্ঞা

15

‘চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন’: হাসনাত আবদুল্লাহর পোস্ট

16

ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা

17

জুলাই সনদ আদেশ অবৈধ, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দ

18

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্

19

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন