news editor
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষকতার পাশাপাশি কাজি, ২৯ শিক্ষককে শিক্ষা অধিদপ্তরের শোকজ

শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশায় যুক্ত থাকার অভিযোগে রাজশাহী অঞ্চলের ২৯ জন শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ১৫ এপ্রিল মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আজাদুজজামান স্বাক্ষরিত এক আদেশে এ শোকজ নোটিশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কোনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। তবে তদন্তে দেখা গেছে, অভিযুক্ত শিক্ষকরা শিক্ষকতার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রার (কাজি) ও হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা বিধি লঙ্ঘনের শামিল।

পরিচালক আজাদুজজামান জানান, বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তদের সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া না গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদ্দাম-গাদ্দাফি-খামেনি: যুক্তরাষ্ট্রের পরবর্তী শিকার কোন নে

1

রাতে কান্নার শব্দ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

2

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেরালার ক্রীড়া

3

হুমকিতে নয়, যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই কেবল খুলবে হরমুজ : ইরান

4

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত জীবনী

5

১৬৫ বছরে প্রথা ভেঙে ডলারে বসছে ট্রাম্পের স্বাক্ষর

6

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ

7

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

8

থানা লুটের অস্ত্র দিয়ে গুলি করা হয় পরিদর্শক সিদ্দিকুর রহমানক

9

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

10

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি

11

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান

12

নকল-প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

13

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

14

দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও বৈজ্ঞানিক উপকার

15

চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

16

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, আহত ১৫ আমেরিকান

17

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

18

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

19

১৫ কার্যদিবসের মধ্যে নিরীক্ষা আপত্তির জবাব না দিলে এমপিও স্থ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন