news editor
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে । তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে দুই শিশু এবং হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হামে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮৩টি শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৭৪টি শিশু। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে এক শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।

সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৬ শিশু এবং তাদের মধ্যে ৩৮২ শিশুই ঢাকা বিভাগের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৬২টি শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৩৭০ শিশু। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৪ হাজার ৭৭৬টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ১৭২টি শিশু। তাদের মধ্যে ৩ হাজার ৬১৭ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া শিশুর সংখ্যা ১৩ হাজার ২৫৮।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

1

রাজধানীতে এক রাতে ঝরল ৫ প্রাণ

2

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

3

দৌলতদিয়ায় বাস ডুবি: আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণ

4

অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার

5

যানজট-জ্বালানি সাশ্রয়ে সংসদ ভবনেই হলো মন্ত্রিসভার বৈঠক

6

মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত

7

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

8

বাহরাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ইরানের হামলা

9

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভাল থাকলো, এই কারণে ১৭ বছর ভুগেছি

10

শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

11

এনসিপির চার নেতার পদত্যাগ

12

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের অপেক্ষা, কবে কী ঘটছে?

13

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব পাকিস্তান

14

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

15

ঢাকা-১২ আসনে জামায়াতের সাইফুল আলম বিজয়ী

16

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

17

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

18

রাজধানীর আসাদ গেটে পাম্পে তেল নিতে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শ

19

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, তবুও শান্তি চুক্তি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন