news editor
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ কার্যদিবসের মধ্যে নিরীক্ষা আপত্তির জবাব না দিলে এমপিও স্থগিত

পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রড শিট জবাব (নিরীক্ষা আপত্তি) নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিলও করা হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পর ব্রড শিট জবাব পাঠানোর নির্দেশনা দিলেও দীর্ঘ সময় পার হলেও অনেক ক্ষেত্রে জবাব পাওয়া যায় না। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের কেউ অবসরে যান কিংবা মৃত্যুবরণ করেন। ফলে প্রতিবেদনে উল্লেখিত গুরুতর আপত্তিগুলো নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়ে।

অফিস আদেশে বলা হয়, সময়মতো ব্রড শিট জবাব না পাওয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। প্রতিষ্ঠান প্রধানদের এ ধরনের বিলম্ব নীতিমালা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা হিসেবে গণ্য হবে। এ অবস্থায় যেসব প্রতিষ্ঠানের ব্রড শিট জবাব এখনো পেন্ডিং রয়েছে, সেগুলো আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে করতে ব্যর্থ হলে এমপিও নীতিমালা–২০২৫ এর ১৮.১ (খ) ধারা অনুযায়ী সরকার বা সরকার নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালন না করার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে বলেও জানানো হয় আদেশে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জু

1

উত্তর ইসরায়েলে ৪০টিরও বেশি রকেট হামলা করেছে হিজবুল্লাহ

2

পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের

3

ইরান কোনোভাবেই মাথা নত করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

4

যারা ১৭ বছর দেশে না থেকে এখন আসছে, তারাই গুপ্ত: মিয়া গোলাম প

5

আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ

6

ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ট্রাম্প

7

লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

8

হানি-ট্র্যাপ ইস্যুতে কঠোর অবস্থানে বিসিসিআই

9

জটিল সমস্যা নিয়ে হাসপাতালে এনসিপি নেত্রী ডা. মিতু

10

এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি

11

ইরানের ওপর হামলায় ইরাকের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না:

12

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

13

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৩ ইরানি ট্যাংকার

14

৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

15

সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

16

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

17

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে সাড়ে ৪ কিমি যানজট

18

আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ

19

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে আরাফাতকে হত্যা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন