news editor
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিপি থেকে সংসদে যাচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু বর্তমানে এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ তালিকাটি প্রকাশ করেন।

এনসিপির ২ জান ছাড়াও ১১ দলীয় জোট থেকে সংসদে যাচ্ছেন আরও ১১ জন। তাদের মধ্যে জামায়াতের ৮ জন। তারা হলেন— নুরুন্নিসা সিদ্দীকা (সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ), মারজিয়া বেগম (সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ), এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী (আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি), নাজমুন নাহার নীলু (প্রচার ও সাহিত্য-সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি), অধ্যাপক মাহফুজা হান্নান (কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক সেক্রেটারি, সিলেট মহানগরী), সাজেদা সামাদ (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা), শামছুন্নাহার বেগম (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি, চট্টগ্রাম উত্তর জেলা), ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ (কেন্দ্রীয় কমিটি সদস্য, নারী অধিকার আন্দোলন) বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শরিক দল হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন।

অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত ৬ বছর বয়সী শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকেও মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাতের আঙুল এখনো ট্রিগারে’: যুদ্ধবিরতি নিয়ে ইরানের হুঁশিয়ারি

1

এলপি গ্যাসের দাম নির্ধারণ করল বিইআরসি

2

নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’

3

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

4

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

5

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

6

নেপালের সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

7

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে আসছে সোমব

8

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত

9

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি ন

10

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

11

বিদেশে পলাতক ফয়সাল করিমের ভিডিও খতিয়ে দেখছে পুলিশ

12

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

13

কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : র‍

14

আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী

15

বিএনপি জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে: আইনমন্ত্রী

16

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধ

17

ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য

18

ত্রয়োদশ সংসদের সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

19

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৬

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন