news editor
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান উন্মুক্ত করে দিলেও দেশটির ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পৃথক দুটি পোস্টে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘হরমুজ প্রণালী এখন ব্যবসা এবং জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে ইরানের সাথে আমাদের যাবতীয় লেনদেন বা চুক্তি ১০০% সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে।’ 

তবে এই সমঝোতা প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ট্রাম্পের মতে, চুক্তির অধিকাংশ পয়েন্ট বা বিষয় ইতিমধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।

ট্রাম্পের এই ঘোষণার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

সূত্র: আল–জাজিরা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই কিশোরীকে কোথায় দাফন করা হবে, তা অনিশ্চিত

1

কুষ্টিয়ায় ভোট চাওয়া নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৭

2

ভোলার সেই নারী জামায়াত কর্মী সাওদা সুমির জামিন

3

তারেক রহমানের অপেক্ষায় বরিশালবাসী, চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

4

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমান

5

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

6

খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া

7

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৩ ইরানি ট্যাংকার

8

নওগাঁয় স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা

9

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

10

প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ হাসনাত আবদুল্লাহর

11

আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ-সমাবেশ

12

এক ভুলেই বিশাল খেসারত দিতে হলো ইরানকে

13

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৬

14

ইরানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ইয়েমেনের

15

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

16

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: আজহার

17

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

18

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

19

সারাদেশে ১৪ ঘণ্টায় ৮৬ জন গ্রেপ্তার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন