news editor
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ, পোকা: সংসদে অভিযোগ সাইফুল আলমের

রাজধানীর পানি সরবরাহ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম। তিনি বলেছেন, ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ ও পোকা থাকায় তা পানযোগ্য নয়।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের আলোচনায় এ অভিযোগ তুলে ধরেন সাইফুল আলম।পাশাপাশি তিনি রাজধানীর চারটি প্রধান সমস্যা জাতীয় সংসদে তুলে ধরেন।

পানি সংকটের পাশাপাশি তিনি জলাবদ্ধতাকে অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। তার দাবি, ঢাকা শহরের প্রাকৃতিক খালগুলো ভরাট বা বন্ধ করে দেওয়ায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে। ধানমন্ডি-২৭, বিজয় সরণি ও পান্থপথের উত্তরাংশের মতো এলাকাগুলোতে নিয়মিত জলাবদ্ধতা দেখা যায়।

তিনি বলেন, পান্থপথের একটি খাল বন্ধ করে সেখানে মার্কেট নির্মাণের ফলে আশপাশের আবাসিক এলাকায় জলাবদ্ধতা বেড়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে এসব সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বর্জ্য ব্যবস্থাপনাকেও বড় সংকট হিসেবে উল্লেখ করে সাইফুল আলম বলেন, শহরের বিভিন্ন স্থানে ভাগাড় তৈরি হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি।

এছাড়া গ্যাস সংকটের বিষয়েও কথা বলেন তিনি। তার মতে, রাজধানীর অনেক গ্যাসলাইন ৪০ থেকে ৫০ বছর পুরোনো হয়ে গেছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্

1

বাংলা নববর্ষ: আশার, সম্ভাবনার এবং নবজাগরণের

2

গাইবান্ধায় বাড়িতে ড্রামে রাখা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

3

বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

4

সোমবার বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

5

ইরানের ইউরেনিয়াম নিষ্কাশন কেন্দ্রে হামলা, তেজস্ক্রিয়তা ছড়

6

বিকাশ-নগদে কোন সেবা খোলা, কোনটা বন্ধ- জেনে নিন

7

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

8

ইরানের হামলার ছবি-ভিডিও শেয়ারের অভিযোগে কাতারে গ্রেপ্তার ৩১৩

9

TEST

10

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

11

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

12

সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

13

‘ঢাকা আজাদি’ যাত্রার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

14

খুলনায় দিনে দুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

15

প্রশাসনে ১৩ জন সচিবের পদ খালি

16

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

17

সারাদেশে ৭ লাখ ৭১ হাজার ভোটার স্থানান্তর, বিএনপি বলছে অস্বাভ

18

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

19

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন