news editor
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো ব্রিটেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটেন। একই সঙ্গে দ্রুত আলোচনায় ফেরার এবং হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, আমরা যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা চাই আলোচনা পুনরায় শুরু হোক, একটি পূর্ণাঙ্গ সমঝোতা হোক এবং কোনো ধরনের বিধিনিষেধ বা টোল ছাড়াই হরমুজ প্রণালি খুলে দেওয়া হোক।

তিনি সতর্ক করে বলেন, আবার সংঘাত শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বৈশ্বিক অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়ের ওপরও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরান আর্থিকভাবে ভেঙে পড়েছে। তার মতে, অর্থনৈতিক বিপর্যয় এড়াতে তেহরান এখন মরিয়া হয়ে এই নৌপথটি খুলে দিতে চাইছে। বুধবার (২২ এপ্রিল) ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি লিখেন, ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তারা অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে চায়। দেশটি টাকার জন্য হাহাকার করছে।

ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না, তারা এটি খোলা রাখতে চায় যাতে প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে। এটি বন্ধ থাকলে তাদের এই পরিমাণ অর্থই লোকসান হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম আলো-ডেইলি স্টারে আগুন : তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের

1

জুলাই অভ্যুত্থান নিয়ে সংসদে বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি

2

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

3

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

4

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে স

5

হজযাত্রীদের মা-বাবার মতো খিদমত করতে হবে: ধর্মমন্ত্রী

6

আমাকে নিয়ে কুৎসিত ভাষায় ওয়াজ করেছে’, বিচার চাইলেন রুমিন ফারহ

7

দেশের উন্নয়নে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ডা. শ

8

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেরালার ক্রীড়া

9

লেবানন থেকে ইসরায়েলে একসঙ্গে ছোড়া হলো প্রায় ১০০ রকেট

10

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ

11

এবার পুরুষদের জন্য নতুন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তৈরি করল

12

জ্বালানিসংকটে গাজার আল-আওদা হাসপাতালে সেবা স্থগিত; ধুঁকছে উপ

13

খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া

14

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

15

হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ

16

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কা

17

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

18

এনসিপিতে বড় ভাঙন: ১৪ কেন্দ্রীয় নেতার পদত্যাগ, সংকটে জাতীয় না

19

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন