news editor
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাবির ভিসি ও প্রো-ভিসিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে আমন্ত্রণ না জানানোর অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে অনুষ্ঠানের শুরুতে উত্তরীয়, সম্মাননা স্মারক বা ফুলেল শুভেচ্ছার মতো আনুষ্ঠানিকতা পরিহার করে স্বল্প সময়ে কার্যক্রম সমাপ্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিশেষ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার ও দাপ্তরিক কাজের সমন্বয়ের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউট বা অফিস আয়োজিত নবীনবরণ, বিদায় সংবর্ধনা, সেমিনার কিংবা কনফারেন্সের মতো অভ্যন্তরীণ প্রোগ্রামগুলোতে সাধারণত উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা) এবং কোষাধ্যক্ষকে একসঙ্গে আমন্ত্রণ জানানো হয়। এখন থেকে রাষ্ট্রীয় এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রোগ্রাম ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে এই শীর্ষ চার কর্মকর্তাকে একত্রে প্রধান বা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ না জানানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

সময় অপচয় রোধে বিজ্ঞপ্তিতে আরও কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে:

অনুষ্ঠান শুরুর আগে উত্তরীয় বা ফুলেল শুভেচ্ছা জানানো পরিহার করতে হবে।

সম্মাননা স্মারক বা ক্রেস্ট প্রদানের মতো দীর্ঘ আনুষ্ঠানিকতা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অতিথিদের সম্বোধন করে অতিরিক্ত ভূমিকা বক্তব্য বা দীর্ঘ ভূমিকা বাদ দিয়ে সরাসরি মূল অনুষ্ঠান শুরু করতে হবে।

যথা সম্ভব স্বল্প সময়ের মধ্যে অনুষ্ঠান সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এই পদক্ষেপের ফলে শীর্ষ কর্মকর্তাদের সময়ের অপচয় কমবে এবং একাডেমিক ও প্রশাসনিক কাজে আরও গতিশীলতা আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দর্শনা সীমান্তে প্রায় এক কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

1

১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূ

2

হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান

3

জটিল সমস্যা নিয়ে হাসপাতালে এনসিপি নেত্রী ডা. মিতু

4

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

5

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারে

6

জাতীয় নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির

7

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী

8

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের

9

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে

10

ইরানের মাশহাদে হবে খামেনির দাফন, শোকসভায় অংশ নেবে লক্ষাধিক ম

11

মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস

12

নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমা

13

মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত

14

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

15

হাসপাতালের গেটে মিলল রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ

16

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াতের আমির

17

আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ-সমাবেশ

18

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্র

19

‘চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন’: হাসনাত আবদুল্লাহর পোস্ট

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন