news editor
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে

বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে দেখা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনী পথে হাটবে বলেও জানিয়েছেন তিনি। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা জানান।

এ সময় তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও দেশের জনগণের স্বার্থ সবার প্রথমে আসবে। সেই অনুযায়ী ফরেন পলিসি সাজাবে বিএনপি। শুধু ভারতের সাথে নয়, পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নও আসে। সেক্ষেত্রেও তিনি একই মত ব্যক্ত করেন। 

চীনের সাথে সিল্ক রোড নিয়ে তারেক রহমান বলেন, আমরা দেখবো এটি আমাদের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

নির্বাচনের আগে তারেক রহমান বলেছিলেন এবারের নির্বাচন কঠিন হবে। নির্বাচন কেমন হলো এবং বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে কী না এমন আরেকটি প্রশ্ন আসে। তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করাই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং। আর এটি করে সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি করাই ছিলো বিএনপির জন্য কঠিন কাজ।

যুবসমাজের সাথে সম্পর্ক নিয়ে তিনি বলেন, আমরা যেহেতু জনগণের ম্যান্ডেট পেয়েছি। আমরা যুবকদের শুনবো আমাদের সবার সাথে কথা বল কাজ করতে হবে। তবে শুধু যুবসমাজ নয়। আমাদের সমাজে বয়স্ক, নারী, প্রতিবন্ধীসহ আরও অনেক মানুষ রয়েছে। আমরা আমাদের প্রত্যেকের সমস্যা সমাধানে কাজ করবো।

সরকার গঠনের পর চ্যালেঞ্জগুলো নিয়েও আসে প্রশ্ন। তিনি বলেন, অর্থনীতি, আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিত করাই অনেক চ্যালেঞ্জগুলোর মধ্য প্রধান চ্যালেঞ্জ। ইশতেহারে গণতান্ত্রিক অর্থনীতির কথা উল্লেখ করেছে বিএনপি। সেভাবেই অর্থনীতিকে গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

1

ইরান আত্মসমর্পণ করতে চলেছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের

2

গণভোট ও দুদক সংস্কার প্রস্তাবে জামায়াতের তীব্র বিরোধিতা

3

বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ

4

প্রথমবারের মতো ফরিদপুরের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

5

বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

6

পাঠ্যবই পরিমার্জন করছে এনসিটিবি

7

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

8

ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে খাদে, আহত ১৫

9

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৬

10

লেবাননের রাজধানীতে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল

11

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুর

12

হরমুজে ১৫ হাজার সেনা ও ১০০ যুদ্ধবিমান নিয়ে ট্রাম্পের ‘প্রজেক

13

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, এই সপ্তাহেই ঘোষণা

14

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এ পর্যন্ত সাতটি দেশে হামলা চালিয়ে

15

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

16

মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষ, বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান

17

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

18

চট্টগ্রামে বিপুল অস্ত্র-গুলিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্ত

19

৭ আরোহী নিয়ে ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন