news editor
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রম সচিব

ব্যক্তিগত ও পেশাগত অসদাচরণের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন মার্কিন শ্রম সচিব লোরি শ্যাভেজ-ডিরেমার। তার বিরুদ্ধে অধস্তন কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কর্মস্থলে মদ্যপান এবং পরিবারের সদস্যদের মাধ্যমে নারী কর্মীদের যৌন হয়রানির মতো অভিযোগের তদন্ত করছিল সংশ্লিষ্ট দপ্তর। 

লোরি শ্যাভেজ-ডিরেমার হলেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পদত্যাগ করা তৃতীয় ক্যাবিনেট সদস্য। উল্লেখ্য, এই মেয়াদে এ পর্যন্ত বিদায় নেওয়া তিন উচ্চপদস্থ কর্মকর্তাই নারী। এর আগে একই ধারাবাহিকতায় পদত্যাগ করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

সরকারিভাবে জানানো হয়েছে, লোরি শ্যাভেজ-ডিরেমার বেসরকারি খাতে যোগ দেওয়ার জন্য পদ ছাড়ছেন। তবে তার এই বিদায় এমন এক সময়ে এলো যখন তার স্বামী শন ডিরেমারের বিরুদ্ধে দপ্তরের ভেতরেই নারী কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। 

শ্রম সচিব হিসেবে লোরি ডিরেমার আন্তর্জাতিক পর্যায়ে শিশুশ্রম রোধে বরাদ্দকৃত অর্থ বাতিল এবং শ্রমিকদের সুরক্ষাকবচ হিসেবে পরিচিত কয়েক ডজন নীতিমালা শিথিলের কারণে ব্যাপক সমালোচিত ছিলেন। তার পদত্যাগের পর কিথ সন্ডারলিং ভারপ্রাপ্ত শ্রম সচিবের দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

1

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্

2

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব

3

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

4

ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য বিভ্রান্তিকর

5

২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে জামায়াতের ৪১ দফা নির্বাচনী ইশতেহা

6

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

7

তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান

8

আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন— মির্জা আব্বাস

9

সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নাই: চিফ হুইপ

10

স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর

11

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

12

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

13

মধ্যপ্রাচ্য যুদ্ধে এবার বড় বিপাকে ভারত

14

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্ত

15

জাতীয় নির্বাচন মানতে হলে গণভোটের রায়ও মানতে হবে: শিশির মনির

16

২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার

17

হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তা

18

রাজধানীর আসাদ গেটে পাম্পে তেল নিতে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শ

19

ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েবের অভিযোগ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন