news editor
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

গণভোটের বিষয়ে এনসিপি নেতাদের বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে তারা পুরো বিষয়টি না বুঝেই কথা বলছেন এবং বিষয়টি অর্ধেক বুঝে মন্তব্য করছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং আমরা জুলাই সনদের আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসঙ্গে নিয়েই আমরা চলতে চাই।’

৫ আগস্ট পরবর্তী সময়ের মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমরা সব পক্ষের সঙ্গে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে।’

বিএনপি সরকার দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে খাল খনন কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী। কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হুসাইনসহ বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিলো ফিফা!

1

বাহরাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ইরানের হামলা

2

অভ্যন্তরীণ-গোপনীয় বিষয় প্রকাশ করে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন

3

কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ

4

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধা

5

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক: ই

6

এপস্টেইন ফাইলে নাম, কড়া জবাব জিজি হাদিদের

7

মাদক নিয়ে দুই পথশিশুর মধ্যে মারামারি, নিহত-১

8

মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ৪০ বসতঘরে অগ্নিসংযোগ

9

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহী নিহত

10

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

11

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

12

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ

13

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

14

তেলসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে : জ্বালানিমন্ত্রী

15

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

16

নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীর জেল ও জরিমানা

17

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নারী নেত্রী

18

খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্

19

‘ঢাকা আজাদি’ যাত্রার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন