news editor
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনিশ্চিত বাবর

নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারতে হারতে জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। একাদশে বাবর আজম থাকলেও তাকে নামানো হয়েছে চার নম্বরে। তার ব্যাটিং নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ১৮ বলে মাত্র ১৫ রান করেছেন তিনি, স্ট্রাইকরেট ছিল মাত্র ৮৩.৩৩। এমন ব্যাটিংয়ে ক্ষুব্ধ হয়ে আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে বাবরকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

ইউটিউব অনুষ্ঠান 'দ্য গেম প্ল্যান'-এ সাবেক ওপেনার বাসিত আলি বলেন, 'আমার অনুভূতি বলছে পরের ম্যাচে বাবর খেলবে না। কোচ মাইক হেসনের মুখে যে হতাশা দেখেছি, তাতে মনে হয় না তাকে আবার চার নম্বরে দেখা যাবে। টেস্ট ও ওয়ানডেতে বাবর সুপারস্টার হতে পারে, কিন্তু টি-টোয়েন্টিতে সে কীভাবে সুপারস্টার?' 

বাবরের টি-টোয়েন্টি সক্ষমতা নিয়েই প্রশ্ন তোলেন বাসিত। তার মতে যে ব্যাটারকে নিয়মিত পজিশন থেকে নামিয়ে দিতে হয়, ম্যানেজমেন্টও যার সঠিক ব্যাটিং পজিশন নির্ধারণ করতে পারে না, সে কীভাবে এই ফরম্যাটে উপযুক্ত হয়? স্কোয়াডের অন্য ক্রিকেটারদের বাবরের চেয়ে এগিয়ে রাখেন এই সাবেক তারকা। তিনি বলেন, শাদাব খান, উসমান খান, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব-সবাই টি-টোয়েন্টিতে বাবরের চেয়ে কার্যকর। এমনকি সালমান আগাও তিন নম্বরে বেশি উপযোগী প্রমাণিত হয়েছেন বলে মত দেন তিনি। 

একই অনুষ্ঠানে সাবেক উইকেটকিপার কামরান আকমল বলেন, 'ম্যানেজমেন্ট জোর করে বাবরকে চার নম্বরে ফিট করাতে চাইছে। কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই বলেই নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও পাকিস্তান এমন চাপে পড়ে।' আলোচনার একপর্যায়ে বাসিত আলি প্রশ্ন তোলেন, '১০-এর বেশি রান রেট দরকার এমন কোনো ম্যাচ কি বাবর আমাদের জিতিয়ে দিয়েছে?' পাশাপাশি তিনি অভিযোগ করেন, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে অতিরিক্ত সুযোগ দেওয়ায় অন্য ক্রিকেটাররা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ‘ব্লক রেইড’ অভিযান জোরদার

1

পৃথিবীর কোনো শক্তিই ইরানকে দুর্বল করতে পারবে না

2

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

3

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

4

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার : তারেক রহ

5

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতিতে স্পিকারের অসন্তোষ

6

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ হচ্ছে প্রিমিয়াম

7

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

8

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে

9

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুর

10

ঢাকায় রাতের মধ্যেই বজ্রসহ বৃষ্টির আভাস

11

ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রী হত্যা, দারোয়ান-ভাড়াটিয়া গ্রেপ্তার

12

ভয়াবহ যুদ্ধের শঙ্কা, ইরানের পাল্টা হামলা শুরু

13

পশুর হাটে চাঁদাবাজির তথ্য হটলাইনে জানানোর অনুরোধ স্বরাষ্ট্রম

14

দুর্ঘটনার কবলে ঢাবির ‘ক্ষণিকা’ বাস, আহত একাধিক শিক্ষার্থী

15

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন

16

প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পিকআপ উল্টে আহত ৮ পুলিশ

17

হজযাত্রীদের মা-বাবার মতো খিদমত করতে হবে: ধর্মমন্ত্রী

18

নিজ আসনেই ৫৩৮ ভোটে পিছিয়ে মমতা

19

লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন