news editor
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য যুদ্ধে এবার বড় বিপাকে ভারত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ভারতের বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ খুবই বিপাকে পড়েছে। এখন চাহিদার অতিরিক্ত অর্থ দিয়ে তাদের গ্যাস কিনতে হচ্ছে। বিকল্প কিছু চিন্তা করতে পারছেন না তারা। বিদ্যুৎ ব্যবহার করলে সেখানেও বিল নিয়ে অস্বস্তিতে পরতে হচ্ছে তাদের। তাই বিকল্প হিসেবে অনেকেই কাঠের চুলায় রান্না শুরু করেছেন।

শনিবার (৭ মার্চ) থেকে পশ্চিমবঙ্গে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর ফলে চাপ বেড়েছে সাধারণ মানুষের ওপর। কলকাতায় প্রতি সিলিন্ডারে গ্যাসের দাম বেড়েছে ৬০ থেকে ১১৪ রুপি।

এর আগে কলকাতায় ১৪ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম ছিল ৮৭৯ রুপি। সেই দাম বেড়ে এখন ৯৩৯ রুপি হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারে গ্যাসের দাম ছিল ১ হাজার ৮৭৬ রুপি, যা ১১৪ রুপি বেড়ে হয়েছে ১ হাজার ৯৯০ রুপি। আশঙ্কা করা হচ্ছে, পশ্চিমবঙ্গে আর মাত্র চার থেকে পাঁচ দিনের মজুত রয়েছে গ্যাস ডিস্ট্রিবিউটরদের হাতে।

এ বিষয়ে এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজনবিহারী বিশ্বাস একটি গণমাধ্যমকে বলেন, আপাতত বড় কাস্টমারদের সাপ্লাই দেওয়া হচ্ছে না। যারা বড় সিলিন্ডার ব্যবহার করেন, তাদের আপাতত সাপ্লাই রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। এছাড়াও যারা ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও ধীরে ধীরে একই নিয়ম প্রয়োগ করা হবে। কাস্টমারদের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকেই আপাতত লক্ষ্য রাখা হচ্ছে।

যুদ্ধ অবিলম্বে না থামলে গ্যাসের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিকল্প হিসেবে অনেকেই কাঠের চুলায় রান্না শুরু করেছেন।

এ বিষয়ে কলকাতার এক গৃহবধূ জানান, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আমাদের সাধারণ ঘরে খুবই অসুবিধা হচ্ছে। এখন প্রায় হাজার রুপি দিয়ে গ্যাস কিনতে হবে। বিকল্প কিছু চিন্তা করতে পারছি না। বিদ্যুৎ ব্যবহার করলে সেখানেও বিল বেশি আসবে। যুদ্ধের প্রভাব সরাসরি আমাদের রান্নাঘরে পড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

1

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

2

‘দিল্লি হবে খালিস্তান’, ভারতীয় পার্লামেন্টসহ বহু স্কুল উড়িয়ে

3

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

4

ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

5

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন

6

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত

7

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

8

দুবাই, দোহা-বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা

9

নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

10

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যকে ঐক্যবদ্ধ থাকার

11

ঈদযাত্রায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তির আশঙ্কা

12

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান

13

থানা লুটের অস্ত্র দিয়ে গুলি করা হয় পরিদর্শক সিদ্দিকুর রহমানক

14

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে

15

যুদ্ধে ইরানকে যেসব সহায়তা দিচ্ছে রাশিয়া

16

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

17

বাতিল হচ্ছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারার

18

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’

19

ভারতের পুনের যৌনপল্লী থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন