news editor
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানি নেতাদের ধরতে তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি সহ কয়েকজন ইরানি নেতার বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার (১০ মিলিয়ন ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচিটির পক্ষ থেকে প্রকাশিত এক পোস্টারে বলা হয়, “ইরানের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নেতাদের” বিষয়ে তথ্য চাওয়া হচ্ছে।

পোস্টারে দাবি করা হয়, এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–এর বিভিন্ন অংশকে নির্দেশনা ও নেতৃত্ব দেন। সংগঠনটি বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে জড়িত বলেও অভিযোগ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতারা সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার পেতে পারেন। প্রয়োজন হলে তাদের নিরাপদ পুনর্বাসনের সুযোগও দেওয়া হতে পারে।

যাদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন— ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব,  ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি,  মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি,  ব্রিগেডিয়ার জেনারেল এসকান্দার মোমেনি,  সুপ্রিম কাউন্সিলের সচিব আলী লারিজানি।

এদিকে শুক্রবার তেহরানে অনুষ্ঠিত আল-কুদস দিবসের বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে আলী লারিজানিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওই কর্মসূচিতে অংশ নেওয়ার কিছু ছবিও প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ইউরেনিয়াম নিষ্কাশন কেন্দ্রে হামলা, তেজস্ক্রিয়তা ছড়

1

কুষ্টিয়ায় ভোট চাওয়া নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৭

2

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

3

যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনিশ্চিত বাবর

4

ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি উগান্ডার সেনাপ্রধানের

5

মাদুরোকে অপসারণ ও ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক আইন ও য

6

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

7

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান

8

জেন-জি’রা আর ৭২-এর সংবিধান চায় না: আব্দুল হান্নান মাসউদ

9

স্কুলে ভর্তিতে লটারি থাকবে কিনা—হাসনাতের প্রশ্নের উত্তর দিলে

10

চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ, আহত ১১

11

সতর্কবার্তার পর সৌদির তেলখনি লক্ষ্য করে ফের হামলা ইরানের

12

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ

13

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: তারেক রহমান

14

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজ

15

এপস্টেইন ফাইলে নাম, কড়া জবাব জিজি হাদিদের

16

জকসু নির্বাচন: প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্র

17

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

18

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান

19

সৌদি আরবে ৯০ মিনিটে ধেয়ে গেলো ৩৭ ড্রোন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন