news editor
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে

জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, কর্মসূচি শুরুর সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এর সর্বোচ্চটা দৃশ্যমান হবে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

পানিসম্পদমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার জীবদ্দশায় এই কর্মসূচি নিয়ে বাংলাদেশে একটি মহাবিপ্লবে পরিণত করেছিলেন। তো দীর্ঘদিন থেকে আমরা দেশবাসী ভুক্তভোগী যে খাল খননও নেই এবং এই যে পানি জলাবদ্ধতা অথবা জলাশয়ে কোনো পানি রেই, সেচের ব্যবস্থা নেই—সবকিছু থেকে দেশবাসী আমরা বঞ্চিত।

মন্ত্রী বলেন, এবার নির্বাচনী ইশতেহারে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগ থেকেই বারবার এই কথাটা উল্লেখ করেছেন এবং খাল খনন প্রক্রিয়াটাকে পুনঃখনের মাধ্যমে দেশবাসীর সামনে নিয়ে আসবেন, আমরা যেন দেশের মানুষ সুবিধাটা পাই।

তিনি বলেন, আজকে আমরা মিটিং করেছি। সিদ্ধান্ত হয়েছে চারটা মন্ত্রণালয় আমরা বসে—বিশেষ করে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ আমরা এই চারটা মন্ত্রণালয় বসব। আলোচনা করব এবং পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত হবে।

সিদ্ধান্ত অনুযায়ী আমরা কীভাবে খাল খননের এই কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এটাকে সাকসেস করতে পারি, সেই সিদ্ধান্তে আমরা পৌঁছাব। এবং আমাদের কার্যক্রম ১৮০ দিন যেটা, সেই কার্যক্রম আমাদের শুরু হবে।

১৮০ দিনের মধ্যে কি এটা শুরু হবে- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা শুরু করব এবং ম্যাক্সিমামটা করার চেষ্টা করব ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান করার। শুরু হবে খুব শিগগিরই। এক সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব কবে থেকে শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার কবলে ঢাবির ‘ক্ষণিকা’ বাস, আহত একাধিক শিক্ষার্থী

1

অধিকাংশ তালিকাই ধারণানির্ভর এবং তারেক রহমানের ‘সিক্রেট ফাইল’

2

জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ চল

3

সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো

4

‘ঢাকা আজাদি’ যাত্রার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

5

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা

6

জনগণ এবার ভোট দেবার পণ করেছে: মির্জা ফখরুল

7

গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন রুমিন ফারহানা: পথসভার মঞ্চ ভেঙে

8

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বলছে ডিবি

9

নির্বাচন ও গণভোট ঘিরে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ

10

যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি পেরিয়ে প্রথম এলপিজি ট্যাংকার বা

11

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না: জামায়াত আমির

12

ইরানের ১৪৩ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি আমিরাতের

13

নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ

14

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

15

রাতে কান্নার শব্দ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

16

দেশের উন্নয়নে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ডা. শ

17

কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

18

ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি গ্রে

19

জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন