news editor
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোববার সকাল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ১৫ মার্চ সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির ভাষণ শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এই ঘোষণা দেন।

এর আগে, অধিবেশনের বিধি অনুযায়ী রাষ্ট্রপতিকে যখন ভাষণ দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানান স্পিকার, ঠিক এসময় জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ শুরু করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’ এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো’।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার অনেকবার শান্ত থাকার অনুরোধ জানালেও স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সদস্যরা। একপর্যায়ে রাষ্ট্রপতির উপস্থিতি ও ভাষণের প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন তারা।

বিরোধী দলের অনুপস্থিতিতে কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হলেও রাষ্ট্রপতি তার লিখিত ভাষণ পাঠ করেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা তুলে ধরেন। রাষ্ট্রপতি তার ভাষণে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার দল বিএনপি এবং মিত্রদের অভিনন্দন জানান। একইসঙ্গে একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তাদেরও শুভেচ্ছা জানান তিনি। এসময় সরকারি বেঞ্চের সদস্যদের বিপুল উৎসাহে টেবিল চাপড়াতে দেখা যায়।

সংসদ কক্ষ থেকে বের হয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমের মুখোমুখি হন। কড়া ভাষায় রাষ্ট্রপতির সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের সময় অভিভাবক হিসেবে মো. সাহাবুদ্দিন কোনো কার্যকর ভূমিকা নেননি। তিনি ফ্যাসিবাদী খুনি সরকারের সহযোগী ছিলেন। এই পবিত্র সংসদে বক্তব্য দেয়ার কোনো নৈতিক অধিকার তার নেই।’

পরে রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পর আগামী রোববার বেলা ১১টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন হাফিজ উদ্দিন আহমদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নেতৃত্বে শুরু ১১ দলের বিক্ষোভ

1

সংযুক্ত আরব আমিরাতে প্রবল ঝড়-বৃষ্টি, বুর্জ খলিফায় বজ্রপাত

2

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

3

ঢাকা-১৩ আসনে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ ববি হাজ্জজের

4

ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

5

কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না: জামায়াত আমির

6

হরমুজ নিয়ে ৪০ দেশের ভার্চ্যুয়াল বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্

7

রোববার সকাল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

8

ইরানে রয়েছে ইসরায়েলের গুপ্তচর, তার সঙ্গে যোগ হয় সিআইএর আড়িপা

9

বাতিল হচ্ছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারার

10

ঢাকা–১৬ আসনের ফল চ্যালেঞ্জ, রেজাল্টশিট ও ব্যালট সংরক্ষণের নি

11

নির্বাচনী প্রচারণায় দুপুরে তিস্তাপাড় যাচ্ছেন জামায়াত আমির

12

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিক

13

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

14

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

15

বাংলা নববর্ষ: আশার, সম্ভাবনার এবং নবজাগরণের

16

১ দিনে সরানো হলো এক ডজন সচিব, নতুন পদায়নে তোড়জোড়

17

বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩, পরিচয় শনাক্ত ২১

18

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বায়তুল মোকাররম এলাকার ফুটপাতের অবৈধ দোকা

19

পটুয়াখালীর ২ ইউনিয়নের ভোট বাতিল চায় ইসলামী আন্দোলন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন