news editor
প্রকাশ : Feb 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুমার পরপরই ভূমিকম্পে কাঁপলো দেশ

জুমার নামাজের পরপরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরপরই দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে অনেক স্থানে সাধারণ মানুষ বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম ও মেঘালয় সীমান্ত এলাকায়। ভূপৃষ্ঠ থেকে কম্পনটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যার ফলে এর তীব্রতা বেশ অনুভূত হয়েছে।

এর আগে গত বুধবার রাতে ৫.১ মাত্রার এবং গতকাল বৃহস্পতিবার দুপুরে ৪.৬ মাত্রার দুটি পৃথক ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশ। ১৩ ঘণ্টার ব্যবধানে পর পর দুটি কম্পনের পর আজ জুমার পরপরই আবারও বড় মাত্রার এই ভূমিকম্পে জনমনে বড় ধরনের দুর্যোগের আতঙ্ক তৈরি হয়েছে।

জুমার নামাজের পর হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রু

1

হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প

2

ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল: যুক্তরাষ্ট্র

3

জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্

4

পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে

5

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া ৫ রাষ্ট্রদূতকে প্রত্যা

6

ইরানি নেতাদের ধরতে তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্

7

ত্রয়োদশ সংসদে কোটিপতি ৭৯.৪৬% এমপি: টিআইবি

8

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের অপেক্ষা, কবে কী ঘটছে?

9

কেন ডিসেবল হলো হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল? আসল কারণ

10

যুবদল-যুবলীগ নেতার ‘যৌথ’ ইয়াবা কারবার, ধরা ডিএনসির জালে

11

জ্বালানিসংকটে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ

12

আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

13

একাধিক মামলার আসামি রফিক নিখোঁজ, বিচার নিয়ে শঙ্কা ভুক্তভোগীদ

14

হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ

15

বজ্রপাতে দুজনের মৃত্যু, তিন শিশুসহ আহত অন্তত ৯

16

তৃতীয় দফায় অস্ত্রোপচারের টেবিলে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

17

ঢাকার বিভিন্ন আসনে এনসিপির প্রার্থীরা: হলফনামায় উঠে এসেছে কো

18

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

19

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন