news editor
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানকে আরব দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা বন্ধ রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনহামাস। একই সঙ্গে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ আহ্বান জানায় হামাস। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইস্রাএল-আমেরিকা জোটের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটিই হামাসের প্রথম আনুষ্ঠানিক বিবৃতি।

বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, আন্তর্জাতিক রীতি ও আইনের আলোকে যেকোনো উপায়ে আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের। তবে একই সঙ্গে তারা ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, যেন প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকে।

হামাস আরও বলেছে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ হওয়া পুরো অঞ্চলের সামগ্রিক স্বার্থে অত্যন্ত জরুরি। বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট অক্ষশক্তির অন্যতম প্রধান অংশীদার হলো হামাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

1

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ

2

হাসপাতাল চত্বরে ভক্তদের তোপের মুখে রামচরণ!

3

সংযুক্ত আরব আমিরাতে প্রবল ঝড়-বৃষ্টি, বুর্জ খলিফায় বজ্রপাত

4

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

5

শিক্ষকরা যদি অন্য পেশায় থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষ

6

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

7

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৩ ইরানি ট্যাংকার

8

যুদ্ধবিরতি চুক্তি: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল নেবে দুই

9

সতর্কবার্তার পর সৌদির তেলখনি লক্ষ্য করে ফের হামলা ইরানের

10

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত

11

এক ভুলেই বিশাল খেসারত দিতে হলো ইরানকে

12

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জ

13

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি ইরানের

14

এবার বন্ধের পথে ডিএপি সার কারখানা

15

নির্বাচনী প্রচারণায় দুপুরে তিস্তাপাড় যাচ্ছেন জামায়াত আমির

16

ইউক্রেনে ২৯টি ক্ষেপণাস্ত্র ও ৪৮০ ড্রোন দিয়ে রাশিয়ার হামলা

17

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

18

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

19

সৌদি আরবে সিআইএর স্টেশনে ড্রোন হামলা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন