news editor
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুবাই বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল শুরু

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এমিরেটস এয়ারলাইনসের লন্ডনের হিথ্রোগামী একটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে উড়াল দিয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্দর এলাকায় একটি বিস্ফোরণের তথ্য সামনে আসার পর গত শনিবার ফ্লাইট ওঠানামা স্থগিত করেছিল সংযুক্ত আরব আমিরাত সরকার। পরে দুবাই সরকারের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এক বার্তায় দাবি করা হয়, বিমানবন্দরে বড় কোনো ঘটনা ঘটেনি।
পোস্টে বলা হয়, ‘দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে একটি হামলা প্রতিহত করার সময় কিছু ধ্বংসাবশেষ পড়ে সৃষ্ট একটি ছোটখাটো ঘটনা সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
এর আগে ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছে ড্রোন হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, একটি শক্তিশালী বিস্ফোরণের পর বিমানবন্দরের ওপর কালো ধোঁয়া দেখা গেছে। বিমানবন্দরের কার্যক্রম ধীরে ধীরে পুনরায় শুরু হবে বলে জানা গেছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুবাই বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর জেরে বিমানবন্দরের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এর আগে গত ১ মার্চ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য বিভ্রান্তিকর

1

দুর্ঘটনার কবলে ঢাবির ‘ক্ষণিকা’ বাস, আহত একাধিক শিক্ষার্থী

2

রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

3

ইউক্রেনে ২৯টি ক্ষেপণাস্ত্র ও ৪৮০ ড্রোন দিয়ে রাশিয়ার হামলা

4

জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্

5

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

6

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

7

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

8

যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ছবি ভাইরাল

9

প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন

10

মিয়ানমার থেকে পাচারকালে সাড়ে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার

11

ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈ

12

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

13

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড

14

মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল, আইনি লড়াই চালিয়ে য

15

ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল

16

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

17

৬ সদস্যের তদন্ত কমিটি গঠন, তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর

18

ভারতের হাই কমিশনার হয়ে বাংলাদেশে আসছেন সাবেক মন্ত্রী দীনেশ ত

19

শাহজালালে বিমানবন্দরে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন